শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৮:৪৬ এএম
ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বলসোনারোর আপত্তি সত্ত্বেও দেশটিতে পাঁচ থেকে ১১ বছর বয়সী শিশুদের করোনার টিকা দেওয়া শুরু হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৪ জানুয়ারি) থেকে টিকা দেওয়া শুরু হয় শিশুদের।
ডেভি সেরেমরামিওয়ে জাভান্তে নামে আট বছর বয়সী এক আদিবাসী শিশুকে টিকা দেয়ার মধ্য দিয়ে শুরু হয় কার্যক্রম। সাও পাওলো হাসপাতালে শিশুদের টিকাদান কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেন রাজ্য গভর্নর জোয়াও ডোরিয়া।
এর আগে দেশটির সাও পাওলোতে ২০২১ সালের জানুয়ারি মাসে শুরু হয় করোনার টিকাদান কর্মসূচি। গত অক্টোবর মাসে ব্রাজিলের সরকারি স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা আনভিসা পাঁচ থেকে ১১ বছর বয়সী শিশুদের টিকার অনুমোদন দেয়। তবে বলসোনারো শিশুদের টিকা দেওয়ার বিষয়ে একমত নন। নিজের ১১ বছরের মেয়েকেও টিকা দিতে রাজি নন ব্রাজিলের প্রেসিডেন্ট।স্বাস্থ্য সংকটের মধ্যে থাকায় আদিবাসী শিশুদের টিকা দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হচ্ছে দেশটিতে। বলসোনারোর সমর্থকরা শিশুদের টিকা দেওয়ার বিরোধীতা করলেও জনসংখ্যার বড় একটি অংশ টিকা দেওয়ার পক্ষে বলে জানা গেছে।ব্রাজিলে ফাইজার-বায়োএনটেকের দুই কোটির বেশি শিশু করোনার টিকা নিতে সক্ষম, যদি তাদের অভিভাবকদের সম্মতি থাকে।দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, ব্রাজিলে পাঁচ থেকে ১১ বছর বয়সী তিনশ শিশু করোনা আক্রান্ত হয়ে মারা গেছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ছয় লাখ ২০ হাজার মানুষের। গত নভেম্বরে করোনার নতুন ধরন ওমিক্রন আক্রান্তের সংখ্যা আরও বাড়িয়ে দিচ্ছে দেশটিতে।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত