শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৮:৪৮ এএম
মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগে অনলাইন আবেদনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২৮ জানুয়ারি প্ল্যান্টেশন খাতে আবেদন করতে হবে বলে জানিয়েছেন, দেশটির মানবসম্পদমন্ত্রী এম সারাভানান।
এছাড়া বৃক্ষরোপণ খাতসহ অন্যান্য খাতে ১৫ ফেব্রুয়ারি থেকে বিদেশি কর্মী নিয়োগে নিয়োগকর্তারা www.fwcms.com.my ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। এর আগে গত ১০ জানুয়ারি সারাভানান নিয়োগকর্তাদের উদ্দেশে বলেন, যারা বিদেশি কর্মী নিয়োগ করতে চান, তারা প্রকৃত প্রয়োজনের ভিত্তিতে আবেদন জমা দিতে পারবেন। নিয়োগকর্তাদের আবেদন প্রক্রিয়া দ্রুততর করতে এবং প্রতারকদের প্রতারণা এড়াতে মধ্যস্থতাকারী বা তৃতীয় পক্ষের মাধ্যমে কোনো অর্থ লেনদেন করতে নিষেধ করেছেন মানবসম্পদমন্ত্রী।১৫ জানুয়ারি মানবসম্পদমন্ত্রী স্বাক্ষরিত এক নোটিশে বলা হয়েছে, দেশটিতে বৃক্ষরোপণ খাতে শ্রমিক ঘাটতি কমাতে গত বছরের সেপ্টেম্বরে ৩২ হাজার বিদেশি শ্রমিক আনার জন্য সরকার বিশেষ অনুমোদন দিয়েছে।
গত ১০ ডিসেম্বর মন্ত্রিসভার বৈঠকে বৃক্ষরোপণ খাত ছাড়া অন্য সব সেক্টরে বিদেশি কর্মী নিয়োগের বিষয়ে মন্ত্রিপরিষদ বৈঠকে সিদ্ধান্ত হয়। বৈঠকে অনুমোদিত খাতগুলো হলো- কৃষি, উৎপাদন, পরিষেবা, খনি এবং খনন, নির্মাণ এবং গৃহকর্মী।এদিকে, মানবসম্পদমন্ত্রী, নিয়োগকর্তাদের সরকার থেকে নির্ধারিত বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) মেনে চলার কথাও মনে করিয়ে দিয়েছেন। তিনি বলেন, এসওপি চারটি পর্যায়ে ভাগ করা হয়েছে। যথা- প্রি-রিলিজ, আগমনের পর, আগমনের পরে (সংগনিরোধ) এবং পোস্ট-কোয়ারান্টিন।সব বিদেশি কর্মীকে সাতদিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে, যার মধ্যে তাদের কোভিড-১৯ এর জন্য দুবার স্ক্রিন করা হবে এবং নিয়োগকর্তাদের খরচ বহন করতে হবে।
এছাড়া বর্তমানে সব কোয়ারেন্টাইন কেন্দ্র, পাশাপাশি কোয়ারেন্টাইনের নির্ধারিত হোটেলগুলো ক্লাং উপত্যকায় ছিল এবং তারা একবারে ১০ হাজার লোককে সেবা দিতে প্রস্তুত।এ বিষয়ে মন্ত্রী বলেন, কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে ব্যবহারের সুবিধা দিতে আগ্রহীদের স্বাগত জানিয়েছে মন্ত্রণালয়।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত