শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৮:৫০ এএম
বাড়তি যত্নের জন্য আইসিইউতেই রাখা হয়েছে ভারতের কিংবদন্তী গায়িকা লতা মঙ্গেশকরকে। তাই এখন কাউকে দেখা করতে দেওয়া হচ্ছে না গায়িকার সঙ্গে।
করোনা আক্রান্ত হয়ে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি রয়েছেন স্বনামধন্য গায়িকা লতা মঙ্গেশকর। আপাতত শারীরিক কোনও অসুবিধা নেই তার। শারীরিক অবস্থা একই রকম রয়েছে ৯২ বছরের এই সুর-সম্রাজ্ঞীর।
লতার চিকিৎসক প্রতীত সমদনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এই মুহূর্তে তার বাড়তি যত্নের প্রয়োজন। তাই আপাতত আরও কিছুদিন তাকে আইসিইউ-তে রাখা হবে।
সংবাদ সংস্থা এএনআই-কে চিকিৎসক জানিয়েছেন, তার শারীরিক পরিস্থিতি অপরিবর্তিত অবস্থায় রয়েছে। সারাক্ষণ নজর রাখা হচ্ছে তার উপর। এই মুহূর্তে
গায়িকার সঙ্গে কাউকে দেখা করতে দেওয়া হচ্ছে না। কতদিন পর্যন্ত তাকে আইসিইউ-তে রাখা হবে, এখনও পর্যন্ত তা নিশ্চিত বলা যাচ্ছে না।
মঙ্গলবার সামান্য জ্বর নিয়ে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল লতা মঙ্গেশকরকে। তারপরই কোভিড পরীক্ষা করানো হয়। তখনই কোভিড পজিটিভ ধরা পড়ে। করোনা এবং নিউমোনিয়ার সমস্যা থাকার কারণে তাকে আইসিইউতে রাখা হয়।
কোভিডের সঙ্গেই নিউমোনিয়ার চিকিৎসাও চলছে লতার। চিকিৎসায় সাড়া দিচ্ছেন গায়িকা। পরিবারের তরফ থেকে জানানো হয়, এই বয়সে বাড়তি সাবধানতা অবলম্বনের জন্যই গায়িকাকে আইসিইউতে রাখার সিদ্ধান্ত।
সূত্র: আনন্দবাজার পত্রিকা
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত