যুব বিশ্বকাপ ক্রিকেটে আজ বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড

bcv24 ডেস্ক    ০৫:৪৫ পিএম, ২০২২-০১-১৬    119


যুব বিশ্বকাপ ক্রিকেটে আজ বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড

 যুব বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আজ ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের সেন্ট কিটস অ্যান্ড নেভিসে রবিবার সন্ধ্যা ৭টায় শুরু হবে ম্যাচটি। গ্রুপে বাংলাদেশের অপর দুই প্রতিপক্ষ কানাডা ও সংযুক্ত আরব আমিরাত।

২০২০ সালে উনিশের যুবারা দক্ষিণ আফ্রিকা থেকে বিশ্বকাপ ছিনিয়ে এনেছিল। যা বাংলাদেশের ক্রীড়াঙ্গনের এ যাবৎকালের সেরা অর্জন হিসেবে বিবেচিত। টাইগার যুবাদের এবার শিরোপা ধরে রাখার মিশন। ওয়েস্ট ইন্ডিজ আসরে টাইগার যুবাদের জার্সিতে বর্তমান চ্যাম্পিয়নের খেতাব।  

গত আসরেও খেলেছিলেন রাকিবুল, প্রান্তিক নাবিল ও তানজিম হাসান। বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা শেয়ার করে দলের বাকি সদস্যদেরও উজ্জীবিত রাখার দায়িত্ব এ তিনজনের। শিরোপা জয়ের স্বপ্নে বুক বেঁধে আছেন দলের নতুন সদস্যরাও। আইচ মোল্লা ও মেহরাব এবারে বাংলাদেশ দলের সেরা দুই পারফরমার হতে পারেন।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের অধিনায়ক রাকিবুল হাসান বলেন, 'আমরা চেষ্টা করছি বাকি টিম মেটদের বোঝাতে যে আমরা গতবার কিন্তু টিমওয়ার্কের কারনে চ্যাম্পিয়ন হতে পেরেছিলাম। ভালো একটা রেজাল্ট হয়েছিল। তাই টিমের মধ্যে আমরা এটা শেয়ার করার চেষ্টা করছি যে মাঠে ভালো সময় বা খারাপ সময়ে সবসময়ই দলবদ্ধ থাকতে হবে। আমরা যেন একতাবদ্ধ থেকে একে অপরকে চিয়ার আপ করতে পারি।'

সেন্ট কিটস অ্যান্ড নেভিসে রাকিবুলদের প্রথম ম্যাচেই রয়েছে কঠিন চ্যালেঞ্জ। গ্রুপের অন্যতম শক্তিশালী দল ইংল্যান্ডের মুখোমুখি হবে তারা। এ গ্রুপের অপর দুই ম্যাচে ২০ই জানুয়ারি কানাডা ও ২২শে জানুয়ারি টাইগার যুবাদের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত।

আগেরবার বিশ্বকাপ জয়ের অন্যতম প্রেরণা ছিল অসংখ্য আন্তর্জাতিক ম্যাচ খেলে প্রস্তুতি। তবে করোনা পরিস্থিতির জন্য এবার যুব বিশ্বকাপকে ঘিরে সে অর্থে প্রস্তুতি নিতে পারেনি বাংলাদেশ। এ ঘটনা অবশ্য আসরে প্রতিটি দলের জন্যই প্রযোজ্য।

অধিনায়ক বলেন, 'এবার করোনার জন্য খুব ভালো একটা প্রস্তুতি নিতে পারিনি। যে প্রস্তুতি গত বিশ্বকাপে নিয়েছিলাম আমরা। আমি মনে করি সব দলই আসলে সেরকম প্রস্তুতি নিতে পারেনি করোনার কারনে।আর আমরা যে লক্ষ্য নিয়ে এসেছি সে লক্ষ্যে খুব সহজে যেতে পারবো যদি আমরা আমাদের প্লান অনুযায়ী এগোতে পারি।'

আইসিসির ইভেন্ট বলে স্পোর্টিং উইকেটে থাকার কথা। সেন্ট কিটসের উইকেটে তাই ইংলিশদের হারাতে মরিয়া টাইগার যুবারা। গ্রুপের অপর প্রতিপক্ষ তুলনামূলক দূর্বল দল হওয়ায় এ ম্যাচটি গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারণ করবে।


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত