শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৮:৪৬ এএম
যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলের দেড় লাখের বেশি মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন। বাতিল করা হয়েছে অন্তত তিন হাজার ফ্লাইট। ভার্জিনিয়া, জর্জিয়াসহ বেশ কয়েকটি রাজ্যে জরুরি অবস্থা জারি করেছে প্রশাসন। কয়েকটি অঞ্চলে ১ ফুটের মত তুষারপাত হতে পারে বলে সতর্ক করেছে দেশটির আবহাওয়া বিভাগ। এছাড়াও তুষারপাতের কারণে ভ্রমণ সতর্কতাও জারি করা হয়েছে। এরইমধ্যে কয়েকশ' সড়ক দুর্ঘটনার কথা নিশ্চিত করেছে হাইওয়ে পুলিশ। নিউইয়র্ক, কানেক্টিকাটসহ বেশ কয়েকটি অঞ্চলে তুষার গলে উপকূলীয় এলাকাগুলোতে বন্যা দেখা দিতে পারে বলে সতর্ক করেছে প্রশাসন।
এদিকে কানাডার ওন্টারিও প্রদেশে জারি করা হয়েছে তুষারঝড়ের সতর্কতা। টরেন্টোতে
২০ সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত হতে পারে বলে সতর্ক করেছে দেশটির আবহাওয়া বিভাগ।
কানাডার ওন্টারিও প্রদেশে রবিবার রাত থেকে তুষারপাত শুরু হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে ইনভায়রনমেন্ট কানাডা। নিউ প্রদেশের সীমান্তবর্তী প্রদেশটির রাজধানী টরেন্টোতে ১৫ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত তুষারের পূর্বাভাস রয়েছে।
চরম আবহাওয়ার কারণে রবিবার সকালে মার্কিন এয়ারলাইন্সগুলো অন্তত দুই হাজার চারশ’ ফ্লাইট বাতিল করেছে। সবচেয়ে বেশি আক্রান্ত বিমানবন্দরগুলোর অন্যতম উত্তর ক্যারোলিনার শার্লট ডগলাস আন্তর্জাতিক বিমানবন্দর। সেখানকার প্রায় ৯০ শতাংশ ফ্লাইট বাতিল হয়েছে। বিমানবন্দরে যাওয়ার আগে যাত্রীদের এয়ারলাইন্সের কাছে খোঁজ নেওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
দক্ষিণ ক্যারোলিনার গভর্নর হেনরি ম্যাকমাস্টার শনিবার এক সংবাদ সম্মেলনে বাসিন্দাদের রাস্তায় বের না হওয়ার পরামর্শ দিয়েছেন।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত