শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৮:২০ এএম
পারিবারিক কলহের জেরেই চলচ্চিত্র অভিনেত্রী রাইমা ইসলাম শিমুকে হত্যা করেছে তার স্বামী নোবেল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে এ কথা স্বীকার করেছেন তিনি। স্ত্রীকে খুন করে নিখোঁজের নাটক সাজাতে থানায় করেছিলেন জিডিও। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার।
ব্রিফিংয়ে ঢাকা জেলা পুলিশ সুপার জানান, পারিবারিক কলহের জেরেই এই হত্যাকাণ্ড। বন্ধুর সহায়তায় গুম করতে কেরাণীগঞ্জে নিয়ে যাওয়া হয় শিমুর মরদেহ। এই ঘটনায় তার স্বামীসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তিনি আরও জানান, আটকের পর তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে সাখাওয়াত আলীম
নোবেল ও ফরহাদ এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন। তাদের দেওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।
পরিবারের সদস্যরা জানান, রবিবার কলাবাগানের বাসা থেকে নিখোঁজ হন শিমু। এরপর সোমবার রাজধানীর কেরানীগঞ্জ থেকে অভিনেত্রী রাইমা ইসলাম শিমুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ।
এদিকে, শিমুর স্বামীই এই হত্যাকান্ড ঘটিয়েছে জেনে হতবাক পরিবারের সদস্যরা। হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন শিমুর পরিবার।
উল্লেখ্য, গত রবিবার সকাল থেকে নিখোঁজ ছিলেন রাইমা ইসলাম শিমু। ওইদিন রাতেই কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন শিমুর স্বামী সাখাওয়াত আলী নোবেল। কলাবাগান থানা পুলিশ জানায়, জিডিতে নোবেল দাবি করেন, ‘গত রবিবার অনুমানিক সকাল ১০টার দিকে কাউকে কিছু না জানিয়ে বাসা থেকে বের হয়ে যান। তারপর থেকে এখন পর্যন্ত (জিডি করার সময় পর্যন্ত) বাসায় ফেরেনি। তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।’
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত