নব্বইয়ে কেন দ্বিতীয় বিয়ে জানালেন কুমিল্লার আইনজীবী

bcv24 ডেস্ক    ০৭:০৫ পিএম, ২০২২-০১-১৮    136


নব্বইয়ে কেন দ্বিতীয় বিয়ে জানালেন কুমিল্লার আইনজীবী



৯০ বছর বয়সে বিয়ে করে চমক দেখিয়েছেন কুমিল্লার আইনজীবী মোহাম্মদ ইসমাইল।

গতকাল সোমবার মিনোয়ারা বেগম নামের এক নারীকে বিয়ে করেন মোহাম্মদ ইসমাইল। প্রবীণ এ বর ও মধ্যবয়সী কনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে নগরজুড়ে এ নিয়ে শুরু হয় আলোচনা। নেটিজেনরা নবদম্পতিকে শুভকামনা জানিয়েছেন।

প্রবীণ আইনজীবী মোহাম্মদ ইসমাইল বলেন, সাত বছর আগে আমার স্ত্রী মারা গেছেন। তিনি পাঁচ ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। আমি সক্ষম মানুষ। এখনও কোর্টে যাই। বয়স আমার জন্য কোনও বাধা নয়। ইচ্ছাশক্তি ও সঙ্গীর জন্যই বিয়ে করি। আমাদের জন্য দোয়া করবেন।

৩৭ বছরের কনে মিনোয়ারা বেগম তাদের জন্য দোয়া চাইলেন সবার যাতে জীবনের শেষ সময় পর্যন্ত ওনার পাশে থেকে সেবা করে যেতে পারেন।

একাকিত্বের জীবনের অবসান ঘটাতে পারিবারিক সিদ্ধান্তেই এই বিয়ের আয়োজন। বিয়ে অনুষ্ঠানে আনুষ্ঠানিকতার কোনও কমতি ছিল না। বরযাত্রী হয়েছেন ছেলে-নাতিসহ আত্মীয়স্বজন ও পারিবারের সদস্যরা এবং কুমিল্লা বারের আইনজীবীরা। পরিবারের প্রবীণ এ সদস্যের এমন বিয়ে দিতে পেরে উচ্ছ্বসিত সকলেই।

কুমিল্লা আইনজীবী সমিতির পাঁচবারের নির্বাচিত সভাপতি  প্রবীণ আইনজীবী মোহাম্মদ ইসমাইল ১৯৪৭ সালে ম্যাট্রিক পাস করেন। ১৯৪৯ সালে ইন্টারমিডিয়েট ও পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগে পড়াশোনা করেন। তিনি ফজলুল হক হলের ছাত্র ছিলেন। ১৯৭০ সালের ২রা সেপ্টেম্বর কুমিল্লার আদালতে আইন পেশায় যোগদান করেন। এরইমধ্যে পাঁচবার কুমিল্লা বারের সভাপতি নির্বাচিত হন। বিশ্ববিদ্যালয় জীবনে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান তার সহপাঠী ও হলের রুমমেট ছিলেন।


রিটেলেড নিউজ

বিশ্বে চতুর্থ রোগী হিসেবে এইডসমুক্ত হলেন তিনি

বিশ্বে চতুর্থ রোগী হিসেবে এইডসমুক্ত হলেন তিনি

bcv24 ডেস্ক

আশির দশক থেকে প্রাণঘাতী এইচআইভিকে সঙ্গী করে বসবাস করে আসা এক রোগীর শরীর থেকে এই ভাইরাস নির্মূল হয়ে... বিস্তারিত

তামাকপণ্যের প্রকৃত মূল্য কমবে, দরিদ্র ও তরুণদের ব্যবহার বাড়বে

তামাকপণ্যের প্রকৃত মূল্য কমবে, দরিদ্র ও তরুণদের ব্যবহার বাড়বে

bcv24 ডেস্ক

প্রস্তাবিত বাজেট পাস হলে তরুণ ও দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে তামাকপণ্যের ব্যবহার বাড়বে, সরকারের স্বাস... বিস্তারিত

অস্ত্রোপচারের আগমুহূর্তের আতঙ্ক ও সমাধান

অস্ত্রোপচারের আগমুহূর্তের আতঙ্ক ও সমাধান

bcv24 ডেস্ক

পৃথিবীতে অনেক সৌভাগ্যবান মানুষ আছেন, যাঁদের কোনো দিন কোনো অস্ত্রোপচারের প্রয়োজন হয়নি। কিন্তু এ অ... বিস্তারিত

টুইটার অ্যাকাউন্ট মুছবেন যেভাবে

টুইটার অ্যাকাউন্ট মুছবেন যেভাবে

bcv24 ডেস্ক

টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক ৪ হাজার ৪০০ কোটি মার্কিন ডলারে মা... বিস্তারিত

প্রধানমন্ত্রী: মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি বানান

প্রধানমন্ত্রী: মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি বানান

bcv24 ডেস্ক

বেগুন দিয়ে বেগুনি না খেয়ে আরও যেসব সবজি সহজলভ্য সেটা দিয়ে খেলেই হয়। আমরা তো তাই খাই। বেগুনি না বা... বিস্তারিত

জামিনে কারামুক্ত ইভ্যালির শামীমা

জামিনে কারামুক্ত ইভ্যালির শামীমা

bcv24 ডেস্ক

আলোচিত-সমালোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরীন জামিনে মুক্তি পেয়েছেন।ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত