মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬ ০৫:৪৫ এএম
পূর্বের ঘোষিত তথ্য থেকে সরে এল শ্রীলঙ্কা সরকার। ইস্টার সানডে বিস্ফোরণে এতদিন সাড়ে ৩০০ এরও বেশি নিহতের কথা বলে আসলেও গত বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ওই হামলায় নিহত হয়েছেন ২৫৩ জন।
গত রোববার খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডে উদযাপনকালে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো ও তার আশপাশের তিনটি গির্জা ও তিনটি হোটেলসহ আটটি স্থানে হামলা চালানো হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ৩৫৯ জনের প্রাণহানির খবর বলে আসছিলো শ্রীলঙ্কা। আহত হয়েছে ৫০০ জনেরও বেশি। কিন্তু ১০০ জনেরও বেশি নিহত কমিয়ে আনার ব্যাপারে সরকারের দাবি, গণনার ভুল ও নিহতের পরিচয় উদঘাটনের জটিলতায় তারা ভুল সংখ্যা বলেছিলেন।
শ্রীলঙ্কার উপ-প্রতিরক্ষামন্ত্রী রুয়ান উইজিরত্নে বলেন, মর্গ থেকে ভুল তথ্য সরবরাহ করা হয়েছিলো। অন্যদিকে স্বাস্থ্য বিভাগের শীর্ষ কর্মকর্তা বলেন, নিহতের লাশের বিচ্ছিন্ন অঙ্গপ্রত্যঙ্গের সংখ্যা এত বেশি ছিলো যে সঠিক সংখ্যা দেওয়া সম্ভব ছিলো না।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত বৃহস্পতিবার সব ময়নাতদন্ত শেষ করা হয়, সেসময় একজনকে একাধিকবার গণনা করা হয়। বিবিসির দক্ষিণ এশিয়া অঞ্চলের সম্পাদক জিল ম্যাকগিভারিং বলেন, সংশোধিত তথ্য আবারও প্রমাণ করে যে শ্রীলঙ্কা সরকার তাদের বিশ্বাসযোগ্যতা অর্জনের চেষ্টা করছে।
প্রধানমন্ত্রী-প্রেসিডেন্ট দ্বন্দ্ব ও হামলার আগে তথ্য পাওয়ার পরও তা প্রতিহত করতে ব্যর্থ হওয়ায় চাপের মুখে আছে দেশটির সরকার। ইতোমধ্যে হামলার দায়ভার স্বীকার করেছে আইএস। এতদিন ভাবা হচ্ছিলো এটাই আইএসের সবচেয়ে বড় হামলা। তবে নিহতের সংখ্যা কমে যাওয়ায় এখন আর সেটা বলার সুযোগ থাকছে না।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত