ওমিক্রনের কারণে বিয়ে বাতিল করলেন জেসিন্ডা আরডার্ন

bcv24 ডেস্ক    ১১:৩২ এএম, ২০২২-০১-২৩    103


 ওমিক্রনের কারণে বিয়ে বাতিল করলেন জেসিন্ডা আরডার্ন

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন ও তার দীর্ঘদিনের সঙ্গী ক্লার্ক গেফোর্ড এখন আর বিয়ের পিঁড়িতে বসছেন না। জানা গেলো করোনার নতুন ধরন ওমিক্রন ছড়িয়ে পড়ায় এবং দেশটির সরকার কঠোর বিধিনিষেধ জারি রাখায় এবার প্রধানমন্ত্রীর বিয়ের আনুষ্ঠানিকতাও বাতিল করা হয়েছে।

জানা গেছে, স্থানীয় সময় রোববার (২৩ জানুয়ারি) প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্নের বিয়ে বাতিলের ঘোষণা দেন। প্রধানমন্ত্রী নিজেই বিয়ে বাতিলের বিষয়টি ঘোষণা দিয়ে করোনার বিধিনিষেধের বিশদ বিবরণ তুলে ধরেন। এসময় তিনি বলেন, আমার বিয়ের আনুষ্ঠানিকতা এখন এগোচ্ছে না।

সম্প্রতি একই পরিবারের নয়জনের ওমিক্রন শনাক্ত হয়েছে যারা একটি বিয়ের অনুষ্ঠানের জন্য শহরে ঘোরাঘুরি করেন এয়ারক্রাফটে। ডেল্টার চেয়ে ওমিক্রন দ্রুত ছড়িয়ে পড়ায় ‘রেড সেটিং’ নামে নতুন নিয়ম চালুর ঘোষণা দিয়েছে দেশটির সরকার। জনসমাগম এড়িয়ে চলা, মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। আগামীকাল সোমবার থেকে কার্যকর হবে এ সিদ্ধান্ত। তবে এটি লকডাউন নয়।

২০১৭ সালে নিউজিল্যান্ডের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বগ্রহণ করে ইতিহাসের পাতায় নাম লেখান জেসিন্ডা আরডার্ন। অন্তঃসত্ত্বা অবস্থায় দায়িত্ব পালন করা হাতেগোনা কয়েকজন নির্বাচিত সরকারপ্রধানের মধ্যেও তিনি অন্যতম।

যদিও জেসিন্ডা ও গেফোর্ড কখনোই তাদের বিয়ের দিন তারিখ ঘোষণা করেননি। তবে এটি আগামী কয়েক সপ্তাহের মধ্যে তাদের বিয়ের দিন ধার্য করা হবে বলে ধারণা করা হচ্ছিল।

নিউজিল্যান্ডে মহামারি শুরুর পর এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ১০৪ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৫২ জন। কঠোর সীমান্ত নিষেধাজ্ঞা এবং লকডাউন জারি রেখে করোনা নিয়ন্ত্রণে সাফল্য দেখিয়েছেন জেসিন্ডা আরডার্ন। এবার ওমিক্রন ঠেকাতে আরও কঠোর হচ্ছেন তিনি।


রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত