মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬ ০৫:৪৫ এএম
অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, ইস্টার সানডেতে হামলায় জড়িত স্থানীয় জঙ্গি গোষ্ঠী আইএসের কাছ থেকে সহায়তায় পেয়েছিলো।
তিনি বলেন, তিনি নিশ্চিত করেই স্থানীয় লঙ্কান ওই গোষ্ঠী ও আইএসে যোগসাজশের কথা বলছেন। একদিন আগেই লঙ্কান কর্মকর্তারা বলেছিলেন, বিদেশি সহায়তার ব্যাপারে এখনও খতিয়ে দেখছেন তারা। গত রোববার খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডে উদযাপনকালে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো ও তার আশপাশের তিনটি গির্জা ও তিনটি হোটেলসহ আটটি স্থানে হামলা চালানো হয়।
এ ঘটনায় এখন পর্যন্ত ৩৫৯ জনের প্রাণহানির খবর নিশ্চিত হওয়া গেছে। আহত হয়েছে ৫০০ জনেরও বেশি। শ্রীলঙ্কার পুলিশ এসব হামলার জন্য স্থানীয় উগ্রগোষ্ঠী ন্যাশনাল তাওহিদ জামাতকে (এনটিজে) দায়ী করে। তাদের আশঙ্কা, আন্তর্জাতিক জঙ্গির সহায়তায় এই হামলায় চালিয়েছে এনটিজে।
স্কট মরিসন বলেন, আইএস এই হামলায়সহ ওই দলকে বিভিন্ন সহায়তা দিয়েছে। তার দাবি, অস্ট্রেলীয় পুলিশের তদন্তের এই তথ্য পাওয়া গেছে। এ সিরিজ বোমা হামলার দায় স্বীকার করে জঙ্গিগোষ্ঠী আইএস। পরে এক ভিডিওতে আট হামলাকারীর ছবি প্রকাশ করে সাত হামলাকারীর হামলার বিবরণ প্রকাশ করা হয়। শ্রীলঙ্কা সরকারের ধারণা, হামলার পেছনে রয়েছে ন্যাশনাল তাওহিদ জামাত (এনটিজে) নামে একটি উগ্রবাদী গ্রুপ। গ্রুপটির সন্দেহভাজন নেতা হাশেমি নিহত হয়েছিলেন বলে ধারণা করা হয়েছিল।
তবে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি‘র সিংহলিজ সার্ভিসের খবরে গত বৃহস্পতিবার জানানো হয়েছে, এখনও তার মৃত্যুর খবর নিশ্চিত নয়। ডেপুটি প্রতিরক্ষামন্ত্রী রুয়ান বিজয়াবর্ধনের এক বিবৃতির বরাতে ওই খবর দেয় বিবিসি। তবে সুনির্দিষ্টভাবে হাশেমির ভাগ্য নিয়ে কিছু বলতে অস্বীকৃতি জানান ডেপুটি প্রতিরক্ষামন্ত্রী।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত