শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৮:৪৭ এএম
রাশিয়ার সঙ্গে ইউক্রেনের চরম উত্তেজনার মধ্যেই কিয়েভে সামরিক সহায়তা পাঠালো যুক্তরাষ্ট্র। মার্কিন দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, ২০ কোটি মার্কিন ডলারের নিরাপত্তা সহায়তার প্রথম চালান পৌঁছেছে ইউক্রেনে। রবিবার (২৩ জানুয়ারি) এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করেছে সংবাদমাধ্যম আল-জাজিরা।
রাশিয়া তার প্রতিবেশী দেশ ইউক্রেনে যেকোনও মুহূর্তে একটা হামলা চালিয়ে বসতে পারে। ইউক্রেন সীমান্তে লক্ষাধিক রুশ সেনা অবস্থান করছে। এ নিয়ে দেশটির উৎকণ্ঠার শেষ নেই। কিছু একটা করতে যুক্তরাষ্ট্রসহ ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রপ্রধানদের কাছে সহযোগিতা চাইছে কিয়েভ। মস্কো যদি ইউক্রেনে হামলা করেই বসে এরজন্য পুতিনকে চরম মূল্য দিতে হবে
বলে হুঁশিয়ারি দিয়ে আসছে পশ্চিমাদেশগুলো।
এমন উত্তেজনার মধ্যেই নিরাপত্তা সহায়তা প্যাকেজের প্রথম চালান পাঠালো বাইডেন প্রশাসন। কিয়েভে অবস্থিত মার্কিন দূতাবাস শনিবার ফেসবুকে বিবৃতিতে জানিয়েছে, রুশ আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার্থে দেশটির সশস্ত্র বাহিনীকে এই ধরনের সহায়তা যুক্তরাষ্ট্র ভবিষ্যতেও অবহ্যাত রাখবে।
এমন বিপদে সামরিক সহায়তা পেয়ে যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানাতে ভুলনেনি ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী। এদিকে, এস্তোনিয়া, লাটভিয়া এবং লিথুনিয়াও যুক্তরাষ্ট্রের তৈরি কামান বিধ্বংসী ট্যাংক, যুদ্ধবিমান পাঠাবে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন। তাদের সহায়তাকে যুক্তরাষ্ট্র পুরোপুরি সমর্থন করে বলেও মন্তব্য করেন তিনি।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত