শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৮:২২ এএম
তিন ম্যাচ পর জয়ের দেখা পেলো বার্সেলোনা। তবে আলাভেসের মাঠে এই জয় তুলে নিতে রীতিমত ঘাম ঝরেছে জার্ভি হার্নান্দেজের দলের।শেষদিকে গিয়ে ফ্রেংকি ডি ইয়ং পূর্ণ পয়েন্ট এনে দিয়েছেন দলকে। তার গোলেই ১-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে বার্সা।
বরাবরের মতো বল দখলে আধিপত্য দেখালেও আক্রমণে বারবার খেই হারানোর অভ্যাসটা এই ম্যাচেও কাটেনি বার্সেলোনার। ফলে ৮৭ মিনিট পর্যন্ত গোলের জন্য হা-হুতাশ করতে হয়েছে তাদের।
শেষ পর্যন্ত দলের হতাশা কাটিয়েছেন ডি ইয়ং। বাঁ দিক থেকে জর্দি আলবার ডি-বক্সে বাড়ানো দারুণ ক্রস থেকে তরেস বল ধরে ফাঁকায় পাস দিয়েছিলেন তাকে।
গোল তুলে নিতে ভুল করেননি ডাচ মিডফিল্ডার।
আলাভেস অবশ্য অফসাইডের আবেদন করেছিল। কিন্তু ভিআর দেখে গোলের পক্ষেই রায় দেন রেফারি। ফলে স্বস্তির এক জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।
এই জয়ের পর ২১ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছে বার্সা। এক ম্যাচ বেশি খেলে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ।
২২ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে তলানির দিকে ১৯ নম্বরে আলাভেস। ৮৭ মিনিট পর্যন্ত বার্সাকে আটকে রাখা দলটি একটি পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারলে সেটিই হতো তাদের জন্য জয়ের সমান।
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত