জনপ্রত্যাশার প্রতিফলন ঘটুক

bcv24 ডেস্ক    ০৭:৫২ পিএম, ২০১৯-০৪-২৬    701


জনপ্রত্যাশার প্রতিফলন ঘটুক

আসছে ২০১৯-২০ অর্থবছরের বাজেট। এটি হবে টানা তৃতীয় মেয়াদে আওয়ামী লীগ সরকারের প্রথম বাজেট। জানা যায়, নতুন বাজেটে নির্বাচনী ইশতেহারে প্রদত্ত প্রতিশ্রুতি বাস্তবায়নে যেমন গুরুত্ব আরোপ করা হবে, তেমনি অর্থনীতির জরুরি প্রয়োজনগুলোও বিবেচনায় রাখা হবে। সংসদে বাজেট উপস্থাপন হতে এখনো এক মাসের কিছু বেশি সময় বাকি আছে। এরইমধ্যে বাজেট নিয়ে আলোচনা তুঙ্গে উঠেছে। 

ব্যবসায়ী সংগঠনগুলো সভা-সেমিনার করে নতুন বাজেট প্রণয়নে তাদের দাবিদাওয়া তুলে ধরছে। অর্থনীতিবিদরা আগের বাজেটগুলোর ব্যর্থতা তুলে ধরে নতুন বাজেটে সেগুলো সংশোধনের দাবি জানিয়েছেন।

শুধু অর্থনীতিবিদ বা ব্যবসায়ীরাই নন, বাজেট নিয়ে সাধারণ মানুষের আগ্রহও কিছু কম নয়। নতুন কোনো কর আসছে কি না, করের সীমা বাড়ছে কি না কিংবা বাজারে নতুন বাজেটের কী ধরনের প্রভাব পড়তে পারে- তা নিয়েও তাঁরা শঙ্কায় থাকেন।

প্রকাশিত খবর থেকে জানা যায়, নতুন বাজেটের আকার হতে পারে পাঁচ লাখ ২৫ হাজার কোটি টাকা, যা এ পর্যন্ত বাংলাদেশের সর্বোচ্চ বাজেট প্রাক্কলন। এটি চলতি অর্থবছরের বাজেটের চেয়ে ৬০ হাজার ৪২৭ কোটি টাকা বা ১৩ শতাংশ বেশি। সর্ববৃহৎ বাজেটের আর্থিক দায় মেটাতে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রাও বাড়াতে হবে। 

জানা যায়, প্রাথমিকভাবে এই লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তিন লাখ ৭২ হাজার কোটি টাকা। চলতি বাজেটে এই লক্ষ্যমাত্রা ছিল দুই লাখ ৯৬ হাজার কোটি টাকা, পরে কাটছাঁট করে দুই লাখ ৮০ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়। 

উন্নয়নের ধারাবাহিকতা অটুট রাখতে নতুন বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকারও বাড়িয়ে এক লাখ ৯৮ হাজার ৩০০ কোটি টাকা করার প্রস্তাব রয়েছে, যা মোট অভ্যন্তরীণ উৎপাদনের (জিডিপি) ৬.৮ শতাংশ।

সূত্র মতে, আসছে বাজেটের বড় চমক হচ্ছে তিন স্তরের ভ্যাট, যা হবে ৫, ৭ ও ১০ শতাংশ। রাজস্ব আদায়ে করের হার না বাড়িয়ে করের আওতা বাড়ানোর ওপরই বেশি জোর দেওয়া হয়েছে বলে জানা গেছে।

বাংলাদেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশ হয়েছে। উন্নয়নের এই ধারা আরো বেগবান করতে হবে। বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে হবে। অবকাঠামো উন্নয়ন দ্রুততর করতে হবে। এজন্য পদ্মা সেতু, মেট্রো রেলসহ গৃহীত মেগা প্রকল্পগুলোর কাজ দ্রুত সম্পন্ন করতে হবে।

বিদ্যুতের উৎপাদন যেমন বেড়েছে, চাহিদাও ক্রমাগতভাবে বাড়ছে। তাই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, পায়রা ও মাতারবাড়ী বিদ্যুৎ হাবের কাজ দ্রুত এগিয়ে নিতে হবে। একই সঙ্গে বিদ্যুতের সরবরাহ ব্যবস্থার আধুনিকায়নও জরুরি।

দেশীয় উদ্যোক্তাদের বিনিয়োগ উৎসাহিত করতেও নানামুখী পদক্ষেপ নিতে হবে। মানবসম্পদ উন্নয়নে অনেক বেশি জোর দিতে হবে। শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নে মনোযোগ বাড়াতে হবে। 

রাষ্ট্রের এই উন্নয়ন পরিকল্পনাগুলো সঠিকভাবে এগিয়ে নেওয়ার জন্যই প্রয়োজন একটি সুপরিকল্পিত, সুসমন্বিত ও বাস্তবায়নযোগ্য বাজেট। শুধু বড় বাজেট নয়, বাজেটের সর্বোচ্চ বাস্তবায়নও নিশ্চিত করতে হবে। আগামি বাজেটে মানুষ সেই প্রত্যাশার প্রতিফলন দেখতে চায়।


রিটেলেড নিউজ

বাংলাদেশে সবচেয়ে মজলুম গোষ্ঠী সাংবাদিকরাই

বাংলাদেশে সবচেয়ে মজলুম গোষ্ঠী সাংবাদিকরাই

বাবলু চৌধুরী

বাংলাদেশে শ্রমিক হিসেবে সবচেয়ে মজলুম গোষ্ঠী হল সাংবাদিকরা। তাদের কেবল বেতন সামান্য তাই নয় সাংবাদ... বিস্তারিত

কানাডায় নারীর হাইমেন সার্জারি এখনও বৈধ কেন?

কানাডায় নারীর হাইমেন সার্জারি এখনও বৈধ কেন?

বাবলু চৌধুরী

আমরা এখন ২০২২ সালের সময়ের জীবন যাপন করছি। এমন সময়ে যদি শোনেন ভার্জিনিটি একটি পণ্য আপনার সামর্থ্য থ... বিস্তারিত

বিশ্বাস ও সম্মান গাঁথা থাকলে সব ভালোবাসাই প্রেমের কাব্য

বিশ্বাস ও সম্মান গাঁথা থাকলে সব ভালোবাসাই প্রেমের কাব্য

বাবলু চৌধুরী

ইতিহাসে ভালোবাসার নানা গল্প। গল্প নিয়ে মহাকাণ্ড। কেউ বলেন ১৪ ফেব্রুয়ারি দিনে রোমান দেব-দেবীর রান... বিস্তারিত

ওরা ধর্ষক, আমরা দর্শক: বিকল রাষ্ট্রযন্ত্রের ‘কুম্ভকর্ণের সুখনিদ্রা’ কখন ভাঙবে?

ওরা ধর্ষক, আমরা দর্শক: বিকল রাষ্ট্রযন্ত্রের ‘কুম্ভকর্ণের সুখনিদ্রা’ কখন ভাঙবে?

বাবলু চৌধুরী

ডিসকভারি চ্যানেলে বাঘ যখন তার হিংস্র থাবায় শিকারীকে ছিন্নবিচ্ছিন্ন করে তাকে ভক্ষণ করে তখন আমরা শ... বিস্তারিত

শেখ হাসিনার হাতে পিতার পতাকা

শেখ হাসিনার হাতে পিতার পতাকা

তোফায়েল আহমেদ

১৭৫৭ সালের ২৩ জুন পলাশীর আম্রকাননে বাংলার স্বাধীনতার লাল সূর্য অস্তমিত হয়েছিল। মওলানা আবদুল হাম... বিস্তারিত

বিষ্ফোরণে নিহত আবুল কাশেমের পরিবারের কী হবে?

বিষ্ফোরণে নিহত আবুল কাশেমের পরিবারের কী হবে?

মুহাম্মদ নাজমুল হাসান

যৌবনের পুরো সময়টা কাটিয়েছিলেন প্রবাসে। সুখ নামক সোনার হরিণ ধরা হয়নি ওমানের তপ্ত রোধে ১৮ বছরের বেশ... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত