শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৮:৪৫ এএম
উড়োজাহাজের চাকায় চড়ে দক্ষিণ আফ্রিকা থেকে নেদারল্যান্ডসে পাড়ি দিয়েছেন এক ব্যক্তি। ডাচ মিলিটারি পুলিশ জানিয়েছে, উড়োজাহাজের নোজ হুইল সেকশন থেকে তারা সেই ব্যক্তিকে উদ্ধার করেছেন। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ থেকে নেদারল্যান্ডসের আমস্টারডামে যেতে একটি কার্গো ফ্লাইটের সময় লাগে গড়ে ১১ ঘণ্টা। এরপরও এক ব্যক্তি উড়োজাহাজের চাকায় চড়ে পাড়ি দিয়েছেন।
তবে ওই ব্যক্তির নাম–পরিচয় এখনো প্রকাশ করেনি নেদারল্যান্ডসের পুলিশ। রয়াল ডাচ্ মিলিটারি পুলিশের মুখপাত্র জোয়ানে হেলমন্ডস বলেন, ‘উড়োজাহাজের নোজ হুইল সেকশনে যে ব্যক্তিকে পাওয়া গেছে, তিনি জীবিত রয়েছেন। আমরা তাকে হাসপাতালে নিয়েছি। তার অবস্থা স্থিতিশীল।’ খবর বিবিসির।
জোয়ানে হেলমন্ডস আরও বলেন, এটা আসলেই মনে রাখার মতো ঘটনা যে ওই ব্যক্তি বেঁচে আছেন।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, যিনি চাকায় চড়ে শিফোল বিমানবন্দরে পৌঁছেছেন, তিনি বেঁচে আছেন। তবে এমন ঘটনা খুবই অস্বাভাবিক। এমন লম্বা যাত্রায় চাকায় ঝুলে থেকে বেঁচে যাওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ, এত উচ্চতায় অক্সিজেন কম থাকে। এ ছাড়া ঠান্ডাজনিত জটিলতা তো রয়েছেই।
এদিকে নেদারল্যান্ডসের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এনওএসের খবরে বলা হয়েছে, ওই ব্যক্তির শরীরের তাপমাত্রা বেড়েছে বিমানবন্দরে। এর মধ্যে অ্যাম্বুলেন্স পৌঁছায়। তিনি বেশ কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন।
রোববার ফ্লাইটটি জোহানেসবার্গ থেকে নাইরোবি এবং পরে জোহানেসবার্গে যায়। ওই ব্যক্তি দক্ষিণ আফ্রিকা থেকে, না কেনিয়া থেকে উঠেছেন, এটা নিশ্চিত হওয়া যায়নি।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত