শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৮:২০ এএম
‘দিলওয়ালে’ খ্যাত বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান। তবে শুধু সিনেমার টাইটেলের দিলওয়ালে নন তিনি। বাস্তব জীবনেও সত্যিকার অর্থে একজন দিলওয়ালা শাহরুখ। অভিনেতা কখনোই তার ভক্ত ও অনুরাগীদের প্রভাবিত করতে ব্যর্থ হন না।
তাইতো মুম্বাই বসে সুদূর মিশরে থাকা এক ভক্তের মুখে হাসি ফুটিয়েছেন তিনি। ভক্তকে ধন্যবাদ জানাতে পাঠিয়েছেন উপহার। সেই ভক্ত একজন মিশরীয় ট্রাভেল এজেন্ট কর্মকর্তা।
জানুয়ারি মাসের শুরুর দিকে অশ্বিনী দেশপাণ্ডে নামে এক ভারতীয় অধ্যাপক টুইট করে জানান, তিনি মিশর ভ্রমণে যেতে চাচ্ছিলেন। কিন্তু প্রযুক্তিগত সমস্যার কারণে টাকা পাঠাতে পারছিলেন না। তাকে মিশর যেতে সাহায্য করেছিলেন
সেখানকারই এক ভ্রমণ সংস্থার কর্মী।
অশ্বিনীর সমস্যার কথা শুনে মিশরীয় ব্যক্তি বলেন, ‘শাহরুখ খানের দেশের নাগরিক হওয়ায় অশ্বিনীর উপরে ভরসা রাখছেন তিনি। আমি টিকিট বুকিং করে দিচ্ছি। আপনি পরে টাকা পাঠিয়ে দেবেন।’ এরপর কোনো দ্বিধা ছাড়াই অধ্যাপকের টিকিটের বন্দোবস্ত করে দেন এজেন্ট কর্মী।
এজেন্ট কর্মকর্তা আরও বলেন, শাহরুখের দেশের নাগরিক না হয়ে যদি অন্য কেউ হতো। তাহলে তিনি সাহায্য করতেন না।
মিশর পৌঁছে সেই কর্মকর্তার সঙ্গে দেখা করেন অশ্বিনী। তিনি শাহরুখের বিশাল একজন ভক্ত। এরপর একসঙ্গে ছবি তুলে সেটি টুইট করে শাহরুখের উদ্দেশে অধ্যাপক লেখেন, ‘যদি শাহরুখ খান এই কর্মকর্তার মেয়ের নামে নিজের অটোগ্রাফ দেওয়া একটি ছবি পাঠান, তা হলে উনি খুবই খুশি হবেন।’
টুইটটি দেখার সঙ্গে সঙ্গে শাহরুখের সহকারী যোগাযোগ করেন অশ্বিনীর সঙ্গে। যাবতীয় তথ্য নিয়ে মিশরীয় ভক্তের জন্য তার কাঙ্ক্ষিত উপহার পাঠান অভিনেতা। এছাড়াও মিশরীয় ট্রাভেল এজেন্টের জন্য একটি বার্তা লিখেছেন তিনি। বার্তাটি হলো, ‘আমার দেশের অধ্যাপককে সাহায্য করার জন্য ধন্যবাদ। আপনি খুব করুণাময় এবং উদার। আপনার ভালো কাজের সংখ্যা বৃদ্ধি হোক।’
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত