নিজের প্রতি সহিংসতার স্মৃতি নিয়ে গান

bcv24 ডেস্ক    ০১:৪৯ পিএম, ২০২২-০১-২৪    117


 নিজের প্রতি সহিংসতার স্মৃতি নিয়ে গান

নিজের জীবনের অন্ধকার অধ্যায় পেরিয়ে আলো খুঁজে পেয়েছিলেন সুরের পথে। সংগীত জীবনে পরিচিতি পেলেও নিজের সৃষ্টি মৌলিক গানে এবার তিনি ফিরিয়ে আনলেন সেই বেদনার কথা।

সম্প্রতি প্রকাশ হলো নতুন প্রজন্মের সংগীতশিল্পী তাশফির একক গান ‘আলো’।

তাশফির মতে, ‘আলো’ গানটি তার জন্য প্রথম একক, যার কথা, সুর ও গানের চিত্রায়ণে শুধু তাকেই খুঁজে পাওয়া যাবে।

আরাফাত কাজীর কথায় তাশফির সুরে গানটির সংগীতায়োজন করেছেন পশ্চিমবঙ্গের সংগীত পরিচালক সুদীপ্ত পাল। সম্প্রতি তাশফির ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ হয়েছে। গানের ভিডিওতে মডেল হয়েছেন সারাহ আলম।

ভিডিওটি নির্মাণ করেছেন ইলাজার ইসলাম।

তাশফি জানান, গান তৈরির পেছনের গল্পটাও। নিজের বেদনার কথা তুলে ধরেন তিনি গীতিকার আরাফাত কাজীকে। সঙ্গে দিয়ে দেন সুদীপ্ত পালের মিউজিকে নিজের করা সুরটিও। তাশফির বয়ান থেকে রচিত কথায় তৈরি হয় গানটি।

তাশফি বলেন, ‘একজন মানুষ যখন কারও দ্বারা নির্যাতন বা সহিংসতার শিকার হন, অবদমিত হন, তখন তিনিই জানেন তার কেমন লাগে। সেই অন্ধকার থেকে অনেকেই তখন আলো খুঁজে পান না। এ গান সেসব মানুষকে শক্তি ও সাহস জোগাবে। আমি সারা জীবন যত গানই করি, এটি আমার কাছে বিশেষ একটি গান হয়ে থাকবে।’

গানবাংলা টেলিভিশনের ‘উইন্ড অব চেঞ্জ’-এ পান্থ কানাইয়ের সঙ্গে ‘নৌকা’ গানে একসঙ্গে পারফর্ম করে আলোচনায় আসেন সংগীতশিল্পী তাশফি। এরমধ্যে প্রকাশ হয়েছে তার বেশ কিছু একক গান।

বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক শিল্পী হিসেবে চীনের ‘ইন্টারন্যাশনাল গোস্ট ফেস্টিভাল’-এ অংশ নেয়ার অর্জনও আছে তাশফির ঝুলিতে।


রিটেলেড নিউজ

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

bcv24 ডেস্ক

অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

bcv24 ডেস্ক

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

bcv24 ডেস্ক

শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

bcv24 ডেস্ক

দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত

কাজলের ছেলের ছবি প্রকাশ

কাজলের ছেলের ছবি প্রকাশ

bcv24 ডেস্ক

মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

bcv24 ডেস্ক

টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত