মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ০৪:৫১ এএম
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বিল ভাউচারে স্বাক্ষর না দেয়ায় তিন মাস ধরে বেতন পাচ্ছেন না নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বরদল উচ্চবিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা। শুধু তাই নয়, নিয়ম বর্হিভ‚তভাবে বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. আব্দুল হেলিমকে চ‚ড়ান্ত বরখাস্তের সিদ্ধান্তও নিয়েছে ম্যানেজিং কমিটি। এ ছাড়া বিদ্যালয়টির শিক্ষক-কর্মচারীদেরকে অন্যায়ভাবে প্রায়শই শোকজ করা হচ্ছে।
ম্যানেজিং কমিটির এসব অন্যায় ও স্বেচ্ছাচারিতার প্রতিবাদে এবং অবিলম্বে শিক্ষক-কর্মচারীদের বেতন ভাতাদি প্রদানের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মস‚চি পালিত হয়েছে।
গত বৃহস্পতিবার উপজেলার কলমাকান্দা-দুর্গাপুর সড়কের বরদল বাজারের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ অভিভাবকরা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন, বরদল উচ্চবিদ্যালয়ের বয়োজ্যেষ্ঠ শিক্ষক মনোরঞ্জন সাহা, মো. আব্দুল লতিফ, অমল চন্দ্র দেব, আঞ্জুমান আরা বেগম, শিক্ষার্থী-অভিভাবক মো. ইউসুফ আলী, শিক্ষার্থী তাহরিমা আনসারী মিম ও মো. দেলোয়ার হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি কর্তৃক অনৈতিকভাবে প্রধান শিক্ষকের বরখাস্ত ও অন্যান্য শিক্ষকদের হয়রানিসহ তিন মাস যাবত বেতন বিল না দেওয়ায় আমরা সবাই ক্ষুব্ধ ও প্রতিবাদ জানাই।
শিক্ষকরা বলেন, তিন মাস ধরে বেতন ভাতা না পাওয়ায় আমরা মানবেতর জীবন যাপন করছি। অবিলম্বে অনৈতিক সিদ্ধান্ত প্রত্যাহার করে বেতন বিল পরিশোধ করার জন্য আহ্নবা জানান তারা। একই সাথে তারা বিষয়টির সঠিক তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হেলিমের সাথে কথা হলে তিনি জানান, শিক্ষা বোর্ড আমার পক্ষে সিদ্ধান্ত দেওয়ার পরও সভাপতি তিন মাস ধরে শিক্ষক-কর্মচারীদের বেতন ভাতা উত্তোলনের বিলে স্বাক্ষর করছেন না।
এ বিষয়ে ম্যানেজিং কমিটির সভাপতি শাহ্ মো. ফখরুল ইসলাম ফিরোজের সাথে কথা হলে তিনি বলেন, প্রধান শিক্ষককে নিয়ে জটিলতা রয়েছে। এর সিদ্ধান্ত দেবে শিক্ষা বোর্ড। আমি কারো বেতন আটকিয়ে রাখিনি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত