শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৮:৪৫ এএম
মেয়র পারিষদ বৈঠকের পর কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছিলেন, পশ্চিমবঙ্গ সরকার ৪২ কোটি রুপি দিয়েছে কলকাতা পৌর কর্পোরেশনকে। সেই অর্থ ব্যয়ে পৌরনিগমের নেটওয়ার্কিং সিস্টেম উন্নত করা থেকে শুরু করে আনা হবে আধুনিক কম্পিউটার। ধীরে ধীরে বন্ধ হবে কাগজের ফাইল। তার বদলে জায়গা নেবে ই-ফাইল।
প্রথমে পৌরসভার কেন্দ্রীয় ভবনে এই পরিকল্পনার বাস্তবায়ন হবে। জানা গেছে, এবার মেয়র পরিষদ বৈঠকও হবে আধুনিক পদ্ধতিতে। এজন্য কেনা হচ্ছে ট্যাব। আসছে আরও আধুনিক কম্পিউটার ব্যবস্থা। তবে শুধু পারিষদ নয়, ট্যাব পাবেন কর্মকর্তারাও। আগামী দিনে পৌরসভার যাবতীয় কাজ পেপারলেস করার এটিই প্রথম
ধাপ বলে মনে করছেন কর্মকর্তারা।
ই-ফাইল ব্যবস্থা কিছু কিছু বিভাগে চালু হলেও তার পাশাপাশি কাগজের ফাইলের প্রচলনও আছে। ই-পরিকাঠামোকে আরও উন্নত করতে চাইছে কর্তৃপক্ষ। সেই উদ্দেশ্যে নতুন করে কম্পিউটার সিস্টেম নেটওয়ার্ক আপগ্রেড করা হচ্ছে। আপাতত মেয়র পারিষদের বৈঠক পেপারলেস করার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে কাগজের খরচ কমবে।
এই বিষয়ে একজন কর্মকর্তা জানান, যত দ্রুত সম্ভব পেপারলেস করে তোলা হবে কলকাতা পৌরনিগমকে। মেয়র পরিষদ বৈঠক দিয়ে সেই কাজ শুরু হচ্ছে। বৈঠকের যাবতীয় কর্মসূচি এতোদিন ফাইল আকারে প্রত্যেকের কাছে পৌঁছাতো। এখন প্রত্যেক মেয়র পারিষদকে তা ই-মেইলে পাঠিয়ে দেওয়া হবে। পৌর কমিশনার ও সচিব থেকে শুরু করে সব বিভাগীয় কর্মকর্তা, প্রত্যেকেই পাবেন সেই মেইল। তারপর বৈঠকে ট্যাবের মাধ্যমে সেই তথ্য তারা দেখতে পারবেন। বিস্তারিত বোঝার প্রয়োজন হলে সামনে থাকবে এলইডি স্ক্রিন। সেখানে প্রজেক্টরে দেখানো হবে সবকিছু। খরচও কমবে।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত