শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৮:২০ এএম
প্রিয়াংকা চোপড়া ও নিক জোনাস দম্পতি সম্প্রতি প্রথম সন্তানকে পৃথিবীতে স্বাগত জানিয়েছেন। সারোগেসি পদ্ধতির মাধ্যমে মেয়েসন্তানের মা হয়েছেন সাবেক বিশ্বসুন্দরী।
প্রথম মাতৃত্বের স্বাদ নেওয়া প্রিয়াংকা নতুন অতিথির আগমনে পুলকিত। বিটাউনে গুঞ্জন ছড়িয়েছে যে, প্রিয়াংকা বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। আপাতত বাসায়ই সন্তানকে সময় দিতে চান তিনি। এ কারণে বহুল আলোচিত জে লে জারা সিনেমা ছেড়ে দেওয়ার মতো সিদ্ধান্তও নাকি নিয়েছেন এ নায়িকা।
বলিউড হাঙ্গামার খবরে বলা হয়েছে, তারকাবহুল এ সিনেমাটি পরিচালনা করছেন বলিউডেন বিখ্যাত পরিচালক ফারহান আকতার। এ ছবিতে প্রিয়াংকাকে সঙ্গে অভিনয় করার কথা রয়েছে ক্যাটরিনা কাইফ ও
আলিয়া ভাটের। এ তিন নায়িকাকে এক ফ্রেমে দেখতে পাওয়ার অপেক্ষায় তাদের দর্শকরা।
বলিউড হাঙ্গামার প্রতিবেদনে জানা গেছে, এখন মেয়েকে নিয়েই সময় কাটাতে চান প্রিয়াংকা চোপড়া। তাই এখন আপাতত সব কাজ থেকে বিরত থাকতে চান এই অভিনেত্রী।
২২ জানুয়ারি টুইট করে প্রিয়াংকা সন্তান হওয়ার খবর দিয়ে জানান, আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, সারোগেসি পদ্ধতিতে আমরা মা-বাবা হয়েছি। বিশেষ মুহূর্তে আমরা ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করতে চাই। এ সময়টায় আমরা পরিবারকে সময় দিতে চাই।
এই টুইটের পর প্রিয়াংকা ছবিটি ছেড়ে দেওয়ার গুঞ্জন চাউর হয়।
প্রিয়াংকা চোপড়া যদি ছবিটি থেকে সরে দাঁড়ান তা হলে তার পরিবর্তে অন্য কাউকে নেওয়ার বিষয়ে ভাবছেন নির্মাতারা। যদিও বা এসব বিষয়ে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
এদিকে প্রিয়াংকার ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে বুধবার টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে যে, নায়িকা ছবিটি ছাড়ছেন না। গুঞ্জনটি একেবারেই ভিত্তিহীন বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত