টি-টোয়েন্টি থেকে সাময়িক অবসরে তামিম

bcv24 ডেস্ক    ০৫:৪৬ পিএম, ২০২২-০১-২৭    100


টি-টোয়েন্টি থেকে সাময়িক অবসরে তামিম

ছয় মাসের জন্য আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল খান। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) চট্টগ্রামে মিনিস্টার গ্রুপ ঢাকার অনুশীলনের আগে সংবাদমাধ্যমে এ কথা বলেন তিনি।
টি-টোয়েন্টি থেকে সাময়িক অবসরে তামিম

তামিম বলেন, ‘গত কয়েক দিন ধরে বিসিবির সঙ্গে আমার মিটিং হয়েছে। বিশেষ করে জালাল ইউনুস ভাইয়ের সঙ্গে। আমি মনে করছি আগামী ছয় মাস টি-টোয়েন্টি নিয়ে ভাববো না। এ সময়টায় দলের হয়ে যারা খেলবে তারা ভালোই করবে। আমার দরকার পড়বে বলে মনে হয় না।’

তামিম যে টি-টোয়েন্টিতে খেলতে চান না তা ২২ জানুয়ারি জানিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। পরে এ প্রসঙ্গে বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলেন, ‘কেউ যদি না চায় তাকে তো চাপ দেওয়া যাবে না। ক্রিকেট তো বসে থাকবে না, সামনে এগিয়ে যেতে হবে। তামিমের সিদ্ধান্তে একটু তো অবাক হয়েছিই। নিউজিল্যান্ড যাওয়ার আগেও আমি তামিমের সঙ্গে কথা বলেছিলাম যে কেন খেলবি না বা কারণ কি। তখন এতো কথা হয়নি। আমি বলেছিলাম আমি ফিরে আসি আগে। তারপর কথা বলব। তার সঙ্গে কথাও হয়নি, তার আগেই পাপন ভাই অলরেডি বলে দিয়েছেন, তামিম পাপন ভাইকে বলেছে।’

সুজন যোগ করেন, ‘এটা অবশ্যই প্রত্যেকের ব্যক্তিগত ব্যাপার। ওর আমাদের টপ অর্ডার ব্যাটসম্যান, কেউ রেডি আছে তা না। তার পরও এটা তার ব্যক্তিগত ব্যাপার। কেউ যদি না চায় তাকে তো চাপ দেয়া যাবে না। আমাদের সামনে এগোতেই হবে। ক্রিকেট তো বসে থাকবে না।’

এরপর এই ইস্যুতে তামিম ইকবালের সঙ্গে দুই দফায় বৈঠক করে বিসিবি। তবুও দেশসেরা ওপেনারের প্ল্যান নিয়ে কিছুই জানতে পারেনি বোর্ড। এ সম্পর্কে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান জালাল ইউনুস বলেছিলেন, তামিমের সাথে লম্বা মিটিং হয়েছে। তামিমের সাথে মাননীয় সভাপতি, আমিও ছিলাম- আমাদের সাথে একটা মিটিং হয়েছে, তার প্ল্যান নিয়ে। তবে তামিমের প্ল্যান কি সেটা আমি বলতে পারছি না। পরে আপনারা তামিমের মুখে শুনতে পারবেন।’

জালাল যোগ করেন, ‘অবশ্যই আমরা চাই তামিম কন্টিনিউ করুক। এটা আমি আগেও বলেছি। তামিম, সাকিব, মুশফিক, রিয়াদ স্টিল তারা আমাদের খুবই গুরুত্বপূর্ণ প্লেয়ার। আমরা চাই ওরা কন্টিনিউ করুক। আমরা সেই অ্যাঙ্গেলে তামিমের সাথে কথা বলেছি।’


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত