শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৮:৪৭ এএম
আফগানিস্তানে তালেবানি শাসনে সমকামী, উভকামী, রূপান্তরকামী বা ভিন্ন লিঙ্গ পরিচয়ধারীদের জীবনে গণধর্ষণ, মারধর বা প্রাণনাশের হুমকিই নিত্য বাস্তব। নিউ ইয়র্কের হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) নামে একটি মানবাধিকার সংগঠনের সাম্প্রতিক সমীক্ষায় এমনই দাবি করা হয়েছে।
নিজের পরিবার-পরিজন হোক বা বৃহত্তর সামাজিক পরিসর— আফগানিস্তানে তাদের জায়গা বরাবরই সঙ্কীর্ণ। তা সত্ত্বেও দিনবদলের আশা ছিল। তবে সে আশায় পুরোপুরি পানি ঢেলে দিয়েছে তালেবানি শাসন।
আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠনের রিপোর্টকে উদ্ধৃত করে ব্রিটিশ সংবাদমাধ্যম 'গার্ডিয়ান' দাবি করেছে, ২০২১ সালের ১৫ই আগষ্ট আফগানিস্তানের ক্ষমতা দখলের পর তালেবানি শাসকদের মদতে সে দেশে রমরমা বেড়েছে সমকামী-বিদ্বেষীদের।
রূপান্তরকামীদের বেঁচে থাকা দুর্বিষহ হয়ে উঠেছে। খর্ব হচ্ছে স্বেচ্ছায় লিঙ্গপরিচয় বেছে নেওয়া মানুষজনের অধিকার। গণধর্ষণ, গণপিটুনি কিংবা খুনের হুমকি— এলজিবিটি সম্প্রদায়ভুক্ত আফগানদের বিরুদ্ধে বাদ নেই কিছুই!
তালেবানি শাসনের আগে এই সম্প্রদায়ভুক্তদের জীবন মসৃণ ছিল, এমন নয়। বরং আফগানিস্তানে সমকামিতা নিষিদ্ধ এবং তা শাস্তিযোগ্য অপরাধ বলে ঘোষণা দিয়েছিলেন তালেবানের হাতে ক্ষমতাচ্যুত সে দেশের সাবেক প্রেসিডেন্ট আসরাফ গনি।
আউটরাইট অ্যাকশন ইন্টারন্যাশনাল নামে একটি মানবাধিকার সংগঠনের শীর্ষ গবেষক তথা রিপোর্টের এক সমীক্ষক জে লেস্টার ফেডার বলেন, 'গনি সরকারের আমলে সে দেশের এলজিবিটি সম্প্রদায়ের অনেকেই গণধর্ষণ বা পরিবারিক হেনস্থার শিকার। রাষ্ট্র তাদের রক্ষক হয়নি।'
তা সত্ত্বেও নিজস্ব পরিসর খুঁজে পেয়েছিলেন এলজিবিটি সম্প্রদায়ের মানুষেরা। এইচআরডব্লিউ-র মহিলা শাখার অ্যাসোসিয়েট ডিরেক্টর হেদার বার বলেন, 'আফগানিস্তানে এলজিবিটি সম্প্রদায়ের মানুষদের জীবন বরাবরই কঠিন ছিল। তবে তারা নিজেদের মতো করে বেঁচে থাকতে পারতেন। একে অপরের সমর্থন জুটিয়ে একটা নিজস্ব সম্প্রদায় গড়ে উঠেছিল। তাদের আশা ছিল, ধীরে ধীরে হলেও পরিস্থিতির উন্নতি হবে। তবে গত বছরের ১৫ই আগষ্ট সে সব শেষ হয়ে গিয়েছে।'
এইচআরডব্লিউ-র রিপোর্টের দাবি, ক্ষমতা দখলের পর থেকে শরিয়ত আইনের দোহাই দিয়ে এলজিবিটি সম্প্রদায়ের অধিকার লুপ্ত করার পথেই এগিয়েছে তালেবান।
গত বছর সংবাদমাধ্যমে এক তালেব মুখপাত্র বলেছিলেন, 'সমকামীদের জন্য কেবলমাত্র দু’টি শাস্তিই যথেষ্ট। পাথর ছুড়ে মেরে ফেলা, নয়তো এমন এক দেয়ালের সামনে দাঁড় করানো যাতে তারা চাপা পড়ে মরবেন।'
তালেবানি শাসনের কয়েক মাসেই যে জীবন অসহনীয়, তা জানিয়েছেন জেবা গুল (ছদ্ম নাম)। ব্রিটিশ দৈনিক 'দ্য গার্ডিয়ান'-এ একটি সাক্ষাৎকারে ১৬ বছরের ওই রূপান্তরকামী বলেন, 'সাজগোজ করতে মেয়েদের জামাকাপড় পরতে ভালবাসি। নাচতেও ভাল লাগে। তবে আমার বাড়িতে এসব করা যেত না। বাড়ির সকলে শিকল দিয়ে বেঁধে পেটাত। একবার আমার মাথা কামিয়ে দিয়েছিল। জামাকাপড় ছিঁড়ে ফেলত। গালিগালাজও করত।'
কট্টরপন্থী তালেবানের ভয়ে জেবাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে তার পরিবার। জেবা বলেন, 'বাড়ি থেকে তাড়িয়ে দেয়ার পর প্রচণ্ড ঠান্ডার মধ্যেই পার্কে ঘুমোতে হত। টানা তিন দিন ধরে তালেবানের হাতে বেদম মার খেয়েছি। আমাকে ধর্ষণও করেছে।'
তালেবানি শাসনে সমকামী-বিদ্বেষীদের কড়া নজরদারি বা এই সম্প্রদায়ের প্রতি ভীতি আরও বেড়েছে বলেই মত জেবার। আফগানিস্তানে তাদের এ দশা কেন?
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত