শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৮:৪৬ এএম
আফ্রিকার দক্ষিণাঞ্চলের তিনটি দেশে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘অ্যানা’র কবলে পড়ে প্রাণ হারিয়েছেন অন্তত ৮০ জন। স্থানীয় সময় সোমবার গ্রীস্মমণ্ডলীয় ঝড় অ্যানা মোজাম্বিক ও মালাবিতে আঘাত হানার আগে মাদাগাস্কারে প্রবল বৃষ্টিপাত ঘটায়। খবর পাওয়া গেছে, প্রবল ঝড় ও বৃষ্টিপাতে মাদাগাস্কারে ৪১ জন, মোজাম্বিকে ১৮ জন ও মালাবিতে ১১ জনের প্রাণহাণির ঘটনা ঘটেছে।
জিম্বাবুয়েতেও আঘাত হানে অ্যানা। তবে সেখানে এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।
ঝড়ের কারণে অন্তত ১০ হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ভারী বৃষ্টিপাতে ডুবে গেছে বহু এলাকা। এখনো পানিবন্দি এলাকায় বহু মানুষ আটকা পড়ে আছেন বলে জানা গেছে।
মাদাগাস্কারে
এক লাখ ১০ হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। রাজধানী আন্তনানারিভোর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানকে অস্থায়ী আশ্রয়কেন্দ্র করে দেওয়া হয়েছে।
মোজাম্বিকের উত্তর ও মধ্যাঞ্চলে ১০ হাজার ঘরবাড়ি, কয়েক ডজন স্কুল ও বেশ কয়েকটি হাসপাতাল ডুবে গেছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বহু এলাকা।
মোজাম্বিকের আবহাওয়া বিভাগ জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে ভারত মহাসাগরে আরেকটি ঝড় হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
চলতি মৌসুমে মার্চ মাস পর্যন্ত আরও ছয়টি বড় ঝড়ের মুখে পড়তে পারে এসব অঞ্চল। মোজাম্বিকে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী কর্মকর্তা মির্তা কাউলার্ড বলেছেন, পরিস্থিতি চরম উদ্বেগজনক এবং ঝুঁকিপূর্ণ।
প্রতিবেশী আরেকটি দেশ মালাউইতে সরকার প্রাকৃতিক দুর্যোগ ঘোষণা করেছে। জানা গেছে, দক্ষিণ আফ্রিকা বিশেষ করে মোজাম্বিক সম্প্রতি কয়েক বছর ধরে এরকম ঝড়ের কবলে পড়ছে।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত