শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৮:৪৫ এএম
হোয়াইট হাউজের নতুন অতিথি উইলো। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফ্রার্স্ট লেডি জিল বাইডেন হোয়াইট হাউজে তাদের নতুন বেড়াল উইলোকে স্বাগত জানিয়েছেন। ফ্রাস্ট লেডির প্রেস সেক্রেটারি মাইকেল লারোসা জানান, উইলোকে পেয়ে তারা খুব খুশি। দুই বছর বয়সি উইলোকে পেনসিলভেনিয়া থেকে আনা হয়েছে। ২০২০ সালে পেনসিলভেনিয়ায় জিল বাইডেন স্টেজে বক্তৃতা দেয়ার সময় সেখানে উঠে পড়ে উইলো। সেসময়ই জিল বাইডেনের নজর কাড়ে উইলো।
২০২০ সালের নভেম্বরে জো বাইডেন নির্বাচনে জয়লাভের পর, জিল বাইডেন জানিয়েছিলেন যে তারা হোয়াইট হাউজে একটা বিড়ালছানা নিয়ে আসবেন। কিন্তু সেই পরিকল্পনাটি পিছিয়ে যায়। গত
মাসে হোয়াইট হাউজ থেকে জানানো হয়েছিল যে জানুয়ারিতে বিড়ালটি নিয়ে আসা হবে। ফার্স্ট লেডি তার নিজের শহর, পেনসিলভেনিয়ার উইলো গ্রোভ এর নামে বিড়ালটির নাম উইলো রাখেন। ২০২০ সালের নির্বাচনী প্রচারণার সময়, পেনসিলভেনিয়ায় জিল বাইডেন একটি ভাষণ দেওয়ার সময়ে বিড়ালটি মঞ্চে উঠে পড়লে তিনি তার বক্তব্য থামিয়ে দেন। সেই ঘটনায় এই ছোট ছোট লোমের বিড়ালছানাটি, জিল বাইডেনের মনে একটা ছাপ রেখে গিয়েছিল।
উইলো আসার ফলে কমান্ডারের একটি সঙ্গী জুটল। প্রেসিডেন্টের ভাই জেমস বাইডেন ও তার স্ত্রী সারা, জো বাইডেনকে ডিসেম্বরে জন্মদিনের উপহার হিসেবে এই জার্মান শেফার্ড কুকুরছানাটি উপহার দেন, যার নাম রাখা হয় কমান্ডার। কমান্ডারের আগেও বাইডেন পরিবারের হোয়াইট হাউজে আরও দুইটি জার্মান শেফার্ড ছিল। একটির নাম চ্যাম্প ও অন্যটি মেজর।
কিন্তু ৩ বছর বয়সী উদ্ধারকারী কুকুর মেজর, ২০২১ এর জানুয়ারিতে সেখানে আসার পর থেকেই আক্রমণাত্মক আচরণ করতে থাকে। এমনকি দুইবার কামড় দেওয়ার ঘটনাও ঘটিয়ে ফেলে। হোয়াইট হাউজ থেকে জানানো হয় যে মেজর তখনও নতুন জায়গায় খাপ খাওয়ানোর চেষ্টা করছিল এবং এরপর তাকে ডেলাওয়্যার’এ বাইডেনদের পারিবারিক বাসস্থানে প্রশিক্ষণের জন্য তাকে পাঠিয়ে দেওয়া হয়। গত বছর জুনে, ১৩ বছর বয়সে চ্যাম্প মারা যায়।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত