শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৮:১৮ এএম
বলিউডের জনপ্রিয় অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি যখন মুম্বfইয়ে এসেছিলেন, তখন তার কাছে অভিনেতা হওয়ার স্বপ্ন ছাড়া আর কিছুই ছিল না। মাথা গোঁজার ঠাঁই তো অনেক দূরের কথা ছিল। সেই নওয়াজ এখন মুম্বাইয়ে নিজের বাংলো বানিয়েছেন। নাম দিয়েছেন 'নবাব'।
বাংলোটি নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে বলিউডে। নেটমাধ্যমে ছবিও ছড়িয়ে পড়েছে। নওয়াজ নিজেও বাংলোর একটি ছবি শেয়ার করেছেন ভক্তদের সঙ্গে। যদিও সেই ছবির বিবরণে তার বাড়ি নিয়ে একটি কথাও বলেননি।
তবে বলিউডে কোনও খবরই চাপা থাকে না। নওয়াজ না বললেও তার 'নবাব'-এর খুঁটিনাটি অনেক তথ্যই প্রকাশ্যে এসেছে। যার মধ্যে একটি
এই যে, বাংলোটি মনের মতো করে বানানোর জন্য তিন বছর অপেক্ষা করেছেন নওয়াজ।
এসময় যেখানে ২৪ ঘণ্টায় একটি বাড়ি তৈরি হচ্ছে বলে খবর হচ্ছে, সেখানে একটি বাংলো বানাতে তিন বছর লেগেছে শুনলে চমকে যেতে পারেন। তবে নওয়াজ নাকি তার নবাবকে মনের মতো করে সাজাতে ইচ্ছে করেই সময় নিয়েছেন।
এমনও জানা গিয়েছে যে বাড়ির প্রতিটি ঘর, বারান্দা, দেয়ালের বিন্যাস নিজেই ঠিক করেছেন নওয়াজ। তিনিই এই বাড়ির অন্দরসজ্জা এবং বহির্সজ্জার পরিকল্পক।
বাড়িটি বানাতে কত খরচ হয়েছে, তা অবশ্য জানা যায়নি। তবে যারা বাড়িটি দেখেছেন, তারা নাকি শাহরুখ খানের ‘মন্নত’-এর সঙ্গে তুলনা করেছেন নওয়াজের বাংলোর। তবে বাংলোটি প্রাসাদোপম এবং বিলাসবহুল হলেও তার অনুপ্রেরণা নাকি আদতে নওয়াজের ছোটবেলার বাড়ি থেকে নেওয়া।
উত্তরপ্রদেশের বুধনার বাসিন্দা নওয়াজ বড় হয়েছেন সাধারণ মধ্যবিত্ত পরিবারে। তার বাবা ছিলেন কৃষক। তবে এককালে নওয়াজের পরিবারের জমিদারিও ছিল। উত্তরপ্রদেশে তাদের লম্বরদার বলা হত। ক্ষমতাশালী পরিবারকেই এই নামে ডাকা হয়।
নওয়াজের ছোটবেলার বেশির ভাগটাই কেটেছে উত্তরাখণ্ডে। তবে উত্তরপ্রদেশে তাদের ভিটে বাড়ির সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে ছিল জমিদারি মেজাজ। নওয়াজের ঘনিষ্ঠরা এক সংবাদ সংস্থাকে জানিয়েছেন, বুধনার ছোটবেলার স্মৃতিই নিজের নতুন বাড়িতে ফিরে পেতে চেয়েছেন নওয়াজ। বাড়ির নাম ‘নবাব’। সেই নামও আসলে নওয়াজ রেখেছেন বাবা নবাবউদ্দিন সিদ্দিকির নামে। যিনি ২০১৫ সালে প্রয়াত হন।
নওয়াজের বাড়ির যে ছবি প্রকাশ্যে এসেছে, তাতে দেখা যাচ্ছে বাড়িতে ধবধবে সাদা পাথরের কারুকাজ। প্রাসাদ বানাতে শ্বেতপাথর ব্যবহার করেছেন অভিনেতা।
বলিউডে টানা পরিশ্রম করে সুযোগ পাওয়া আর সুযোগ পেতে বার বার ঠোকর খাওয়া অভিনেতা নওয়াজের কাছে তা অসম্ভবও নয়। এখন বছরে কোটি কোটি টাকা উপার্জন করেন নওয়াজ।
এককালে ভাদোদরায় ওষুধের দোকানে কাজ করতেন তিনি। সেই নওয়াজ এখন ১৫০ কোটি টাকার সম্পত্তির মালিক। দামি গাড়ির শখও আছে অভিনেতার। মার্সিডিজে চড়েন। আবার ফোর্ডের এসইউভি এন্ডেভারও কিনেছেন সম্প্রতি।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত