শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৭:৫৫ এএম
প্রথমবারের মতো কোনো ইসরাইলি প্রেসিডেন্ট সংযুক্ত আরব আমিরাত সফর করছেন। রোববার (৩০ জানুয়ারি) ইসরাইলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ আবুধাবিতে পৌঁছান। আবুধাবিতে ইসরাইলি প্রেসিডেন্টকে স্বাগত জানান আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী যুবরাজ শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান।
এর আগে ইসরাইলি প্রেসিডেন্টকে বহনকারী বিমান সৌদি আরবের আকাশপথের উপর দিয়ে আরব আমিরাতে পৌঁছায়। সৌদির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক না থাকলেও ইসরাইলি প্রেসিডেন্টকে বহনকারী বিমানকে আকাশপথ ব্যবহারের অনুমতি দেয় রিয়াদ। এ ঘটনাকে সত্যিকারের অগ্রগতিমূলক এক মুহূর্ত বলে আখ্যায়িত করেছেন ইসরাইলের প্রেসিডেন্ট।
আবুধাবিতে ইসরাইলি প্রেসিডেন্ট পৌঁছানোর পর তাকে গার্ড অব অনার দেওয়া হয়। এসময় দুই দেশের
জাতীয় সংগীত বাজানো হয়।
ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক তার বক্তব্যে বলেন, আমরা সফল দু’টি জাতি, যারা খুব অল্প সময়ে আমাদের দেশকে স্বর্গে পরিণত করেছি। আমরা উভয় দেশ বিশ্বের সামনে ভবিষ্যতের দৃষ্টিভঙ্গি ও নেতৃত্বের উদাহরণ তৈরি করেছি। তিনি বলেন, আমরা সমগ্র অঞ্চলের কাছে একটি বার্তা পাঠাচ্ছি যে, নবী ইব্রাহিমের পুত্র ও কন্যারা মানবতার স্বার্থে শান্তিপূর্ণ সহাবস্থানে একসঙ্গে বসবাস করতে পারে।
এসময় সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলার নিন্দা করেন ইসরাইলের প্রেসিডেন্ট।
গত বছর ইসরাইলের সঙ্গে প্রথমবারের মতো কূটনৈতিক সম্পর্ক গড়ে সংযুক্ত আরব আমিরাত। এর পর থেকেই ইসরাইলের সঙ্গে বিভিন্ন বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর করে ইউএই। কূটনৈতিক সম্পর্ক গড়ার ১৫ মাস পর গত ডিসেম্বর আবুধাবি সফর করেন ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। এক এক মাসের মধ্যেই আরব আমিরাত সফরে গেলের ইসরাইলের প্রেসিডেন্ট।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত