রবিবার, ২ আগস্ট ২০২৬ ০১:৫৩ এএম
অবৈধ সম্পদ অর্জনের মামলায় অভিযোগ (চার্জ) গঠন বাতিল ও মামলার কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার আসামি টেকনাফ থানার সাময়িক বরখাস্ত হওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ।
রোববার (৩০ জানুয়ারি) প্রদীপ কুমার দাশের আইনজীবী মাসুদ আলম বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ’দুদকের মামলায় প্রদীপ কুমার দাশের বিরুদ্ধে চার্জ গঠন বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেছি। পাশাপাশি এ মামলার কার্যক্রম স্থগিত চাওয়া হয়েছে।’
কয়েকদিন আগে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করা হয় বলে জানান তিনি। এদিকে, দুদকের জ্যেষ্ঠ আইনজীবী
মো. খুরশীদ আলম খান জানান, রোববার একটি আবেদন পেয়েছি। যে আবেদনে প্রদীপ কুমার দাশ চার্জ গঠন বাতিল এবং মামলার কার্যক্রম স্থগিত চেয়েছেন।
গত ১৫ ডিসেম্বর চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মুন্সী আবদুল মজিদের আদালত অভিযোগ গঠনের আদেশ দেন। সে সময় প্রদীপ কুমার দাশ আদালতে উপস্থিত ছিলেন।
এর আগে, গত বছরের ২৬ জুলাই দুদকের পক্ষে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়। পরে গত ১ সেপ্টেম্বর এর ওপর শুনানি হয়। ২০ সেপ্টেম্বর দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত প্রদীপ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের করা অবৈধ সম্পদ অর্জনের মামলার এজাহারে উল্লিখিত সম্পত্তি ক্রোকের নির্দেশ দেন।
তারও আগে, ২০২০ সালের ২৩ আগস্ট দুদকের সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-২ এর তৎকালীন সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন বাদী হয়ে ওসি প্রদীপের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত