শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৭:৫৩ এএম
মেক্সিকোতে একই পরিবারের ছয়জনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার তাদের মরদেহ উদ্ধার করে স্থানীয় প্রশাসন। দেশটির গুয়ানাজুয়াতো রাজ্যে এই ঘটনা ঘটে বলে জানায় স্থানীয় কর্তৃপক্ষ। দেশটির সবচেয়ে সহিংস রাজ্যগুলোর মধ্যে এই রাজ্যটিও রয়েছে।
রাজ্যটির পাবলিক প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, হত্যাকাণ্ডের শিকার একই পরিবারের ওই ছয় জনের মধ্যে চারজন পুরুষ এবং দুজন নারী। তাদের বয়স ২৪ থেকে ৭৩ বছরের মধ্যে। নিহত ওই ছয়জনকে একটি ভবনের মধ্যেই পাওয়া যায় এবং সকলের শরীরেই গুলির আঘাতের চিহ্ন ছিল।
নিহতদের মধ্যে একজন শিশু রয়েছে বলে প্রাথমিক খবরে জানা গেলেও পরে তা নিশ্চিত করা হয়নি। স্থানীয় সময় শনিবার রাতে এই হামলা ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।
সাম্প্রতিক সময়ে রাজ্যটিতে সহিংসতার মাত্রা বেড়ে চলেছে বলে জানিয়েছে প্রশাসন।
প্রসিকিউটরের দফতর থেকে আরও জানানো হয়েছে, গুয়ানাজুয়াতো প্রদেশের শিলাও পৌর এলাকায় গত চার মসে এটি পঞ্চম কোনো হামলার ঘটনা।
মেক্সিকোর মধ্যাঞ্চলীয় গুয়ানাজুয়াতো প্রদেশটি তেল বিশুদ্ধকরণ শিল্পের কারণে খুব বিখ্যাত। কিন্তু মাদক কারবারিদের দ্বন্দ্বের কারণে সাম্প্রতিক সময়ে এটি মেক্সিকোর সবচেয়ে সহিংস প্রদেশগুলোর একটি হয়ে উঠেছে। সেখানকার দু’টি গ্রুপ মাদক পাচার ও তেল চুরি করাসহ অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্বে লিপ্ত।
মেক্সিকোর সরকারি তথ্য অনুযায়ী, ২০০৬ সালের ডিসেম্বরে উত্তর আমেরিকার দেশটির সরকার মাদকবিরোধী অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত প্রায় সাড়ে তিন লাখ মানুষ নিহত হয়েছেন।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত