খালেদা জিয়া বাসায় ফিরলেও রক্তক্ষরণের শঙ্কা থাকছেই

bcv24 ডেস্ক    ১০:৩৫ পিএম, ২০২২-০২-০১    92

 খালেদা জিয়া বাসায় ফিরলেও রক্তক্ষরণের শঙ্কা থাকছেই

দীর্ঘ ৮১ দিন হাসপাতালে কাটানোর পর বাসায় ফিরলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তবে, তার শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল হলেও অদূর ভবিষ্যতে রক্তক্ষরণের আশঙ্কার কথা জানিয়েছে মেডিক্যাল বোর্ড। করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বাসায় ফেরার অনুমতি দেন চিকিৎসকরা। হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ায় দীর্ঘ ৮১ দিন পর গুলশানের বাসভবন ফিরোজায় ফিরলেন তিনি। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার কথা তুলে ধরে মেডিক্যাল বোর্ড।

এভার কেয়ার হাসপাতালের গঠিত মেডিক্যাল বোর্ডের পক্ষ থেকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডা. ফখরুদ্দীন মোহাম্মদ সিদ্দিকী। এসময় তিনি জানান, খালেদা জিয়ার অবস্থা আপাতত স্থিতিশীল রয়েছে। তবে তিনি পুরোপরি আশঙ্কামুক্ত নন। ভবিষ্যতে তার রক্তক্ষরণের আশঙ্কা রয়েছে। স্বাস্থ্যঝুকিঁর কথা বিবেচনা করে তাকে বাসায় রেখে মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসা চলবে।

তিনি আরও জানান, হাসপাতালের চিকিৎসকসহ অনেকেই করোনা আক্রান্ত। সংক্রমণ আরও বৃদ্ধি পেলে অথবা তার চিকিৎসা সেবায় নিয়োজিত কেউ আক্রান্ত হলে খালেদা জিয়ার চিকিৎসা জটিল হতে পারে। তাই ঝুঁকি বিবেচনায় তাকে বাসায় রেখে চিকিৎসা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এসময় মেডিক্যাল বোর্ডের আরেক চিকিৎসক প্রফেসর এস এম আরেফিন বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে যতদূর সম্ভব সেবা দেয়া হয়েছে। এমনকি বিদেশি চিকিৎসকদের পরামর্শ নেয়া হয়েছে। তবে, তার সামগ্রিক চিকিৎসার জন্য বিদেশে নেয়ার পরামর্শ দিয়েছেন বিদেশি চিকিৎসকরা।

৭৭ বছর বয়সি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আথ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের নানা জটিলতায় ভুগছেন। দুর্নীতির দুই মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপারসনের পরিবারের আবেদনের ভিত্তিতে বিশেষ বিবেচনায় শর্তসাপেক্ষে সাজা স্থগিত করা হয়।

এর আগে, গেল বছর ১৩ নভেম্বর তার বাসভবন ফিরোজায় রক্তবমির পরপরই তাকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এভার কেয়ারের চিকিৎসক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ জনের একটি বিশেষ মেডিক্যাল টিম তাকে চিকিৎসা দিচ্ছিলেন। ২৮ নভেম্বর খালেদা জিয়ার মেডিক্যাল বোর্ডের চিকিৎসকরা সংবাদ সম্মেলন করে বলেছিলেন, লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ায় খালেদা জিয়ার রক্তক্ষরণ হচ্ছিল। তিনবার এই রক্তক্ষরণ সামাল দেওয়া গেলেও চতুর্থবারের জন্য আশঙ্কা প্রকাশ করেন তারা।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত