শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৭:৫৪ এএম
ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ঠেকাতে আরব আমিরাতে এবার একটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ ও বেশ কয়েকটি অত্যাধুনিক যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। প্রস্তুত রয়েছে ক্ষেপণাস্ত্র। এমনটাই জানিয়েছে পেন্টাগন। সংযুক্ত আরব আমিরাতে সম্প্রতি হুথি বিদ্রোহীদের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলার প্রেক্ষিতে এই পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে সম্প্রতি মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন ও আবুধাবির যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের ফোনালাপের পর পেন্টাগন বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে।
বিবৃতিতে বলা হয়, দীর্ঘস্থায়ী কৌশলগত অংশীদার হিসাবে সংযুক্ত আরব আমিরাতের পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র। গত ৭ বছর ধরে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে
সৌদি আরবের নেতৃত্বাধীন আরবের কয়েকটি দেশ। যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড ও ফ্রান্স সৌদি সামরিক জোটকে সহায়তা দিয়ে আসছে।
হুথিদের মোকাবিলায় পঞ্চম প্রজন্মের বেশ কয়েকটি যুদ্ধবিমানও পাঠাবে বাইডেন প্রশাসন। পাশাপাশি, হামলার আগাম খবর জানিয়ে আমিরাতকে সতর্ক থাকতে সহায়তা করবে তারা।
ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধরত সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের অন্যতম অংশীদার আমিরাত। গত তিন সপ্তাহে তিনবার উপসাগরীয় দেশটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথি যোদ্ধারা।
গত ১৭ই জানুয়ারি আবুধাবির একটি তেল স্থাপনা লক্ষ্য করে চালানো ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলায় তিন বিদেশি কর্মী নিহত হন। জবাবে ইয়েমেনে প্রাণঘাতী হামলা শুরু করে সৌদি জোট। এরপর গত ২৪শে জানুয়ারি আবুধাবি লক্ষ্য করে আরও দুটি ক্ষেপণাস্ত্র ছোড়ে হুথি বিদ্রোহীরা। তবে সেগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ভূপাতিত করা হয়।
আর গত সোমবার (৩১শে জানুয়ারি) ইসরায়েলি প্রেসিডেন্টের সফরের মধ্যেই আমিরাতে তৃতীয় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীটি।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত