৬০ হাজার মানুষের জন্য নতুন ‘পৃথিবী’ তৈরি করল চীন

bcv24 ডেস্ক    ০১:০৯ পিএম, ২০২২-০২-০৩    95


৬০ হাজার মানুষের জন্য নতুন ‘পৃথিবী’ তৈরি করল চীন

চীনের বেইজিংয়ে শুক্রবার শুরু হতে যাচ্ছে শীতকালীন অলিম্পিক। ইতোমধ্যে হয়ে গেলো উদ্বোধনী অনুষ্ঠান। অ্যাথলেট, কোচিং স্টাফ ও মিডিয়া কর্মীরা ইতোমধ্যে বেইজিংয়ে পৌঁছে গেছেন। চলমান মহামারিতে অলিম্পিককে কেন্দ্র করে চীনের প্রস্তুতিও ব্যাপক। অলিম্পিক চলাকালীন কোনোভাবেই যেন করোনার সংক্রমণ না ছড়ায় সেই জন্য সৃষ্টি করা হয়েছে ‘ক্লোজড লুপ’ (স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত বিশেষ একটি ঘেরা এলাকা) পরিবেশ। যেখানে খাবার থেকে শুরু করে প্রায় কাজই করছে রোবট।

রোবট পরিবেশন করছে পানীয়, তাপমাত্রা-নিয়ন্ত্রিত স্লিপ পড এবং সর্বত্র ছিটাচ্ছে জীবাণুনাশক। অ্যাথলেট, কোচিং স্টাফ এবং সংবাদকর্মীসহ অলিম্পিক সংশ্লিষ্ট সবাই আগামী কয়েক সপ্তাহ এই জীবন ব্যবস্থার ভেতরই থাকবেন। আর এসবের কারণে ২০২২ বেইজিং গেমসই বোধহয় এখন পর্যন্ত সবচেয়ে নিয়ন্ত্রিত আন্তর্জাতিক কোনো স্পোর্টিং ইভেন্ট হতে যাচ্ছে। খবর বিবিসি অনলাইনের।

মহামারির সময়ে গত বছরের টোকিও অলিম্পিক প্রমাণ করেছিল এই ইভেন্টটি একটি বিশেষ ঘেরা জায়গা আয়োজন হতে পারে। কিন্তু চীনের মতো সম্পদশালী, শক্তিশালী এবং দৃঢ়প্রতিজ্ঞ দেশ অলিম্পিককে ভাইরাসমুক্ত গেমসে পরিণত করতে সুবিশাল ব্যবস্থা তৈরি করতে আরও এক ধাপ এগিয়ে গেল। আর এই পরিকল্পনার মূল হলো ‘ক্লোজড লুপ’ এলাকা, যেখানে অ্যাথলেটস, টিম অফিসিয়াল, সংবাদকর্মী, স্বেচ্ছাসেবকসহ সব মিলিয়ে আনুমানিক ৬০ হাজার মানুষের বসবাসের জায়গা।  
প্রত্যেকের সোয়াব নিয়ে প্রতিদিন পিসিআর পরীক্ষা হয়।


বেইজিং গেমসের জায়গাটি ১৬০ কিলোমিটার (১০০ মাইল) বিস্তৃত তিনটি ফটকযুক্ত ‘বাবল এরিয়া’ নিয়ে গঠিত। প্রতিটি বাবল আবার ভেন্যুকে কেন্দ্র করে এবং নির্ধারিত যোগাযোগ লেন দিয়ে সংযুক্ত। তার ভেতরে হোটেল, কনফারেন্স সেন্টার, কর্মীদের ডরমেটরি এবং অন্যান্য সুবিধা রয়েছে।

বিবিসির সংবাদকর্মীদের দলটি ভেতরের রোজকার জীবন কেমন তা বর্ণনা করেছেন। তারা জানিয়েছেন, খাবারের সময় এবং নিজের কামরা ছাড়া অংশগ্রহণকারীদের সর্বত্র মাস্ক পরতে হয় এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হয়। প্রত্যেকের সোয়াব নিয়ে প্রতিদিন পিসিআর পরীক্ষা হয় এবং তার ফলাফল ‘গেমস মাই ২০২২’ স্বাস্থ্য অ্যাপে সংরক্ষণ করা হয়।

প্রতিক্ষা ঘিলদিয়াল নামে বিবিসির এক প্রযোজক বলেন, বিষয়টি এমন যে পজিটিভ না হলে পরীক্ষার রেজাল্ট আমরা জানতে পারি না। ব্যাপারটি ওই প্রবাদের মতো, খবর নাই হলো ভালো খবর।

এতসব আয়োজন, বিধিনিষেধ আর স্বয়ংক্রিয় ব্যবস্থার মধ্যেই এখন পর্যন্ত আগত হাজার হাজার মানুষের মধ্যে ৩০০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে অর্ধেকের চেয়ে কম ব্যক্তি ক্লোজড লুপের। সংক্রমিত ব্যক্তিদের আইসোলেশনে নেওয়া হয়েছে। নেগেটিভ হলে পুনরায় তাদের বাবলে নেওয়া হবে। চীনা কর্মকর্তারা বলেছেন, তাদের উদ্দেশ্য জিরো সংক্রমণ নয়, ভাইরাস ছড়ানো শূন্যে রাখা। এখন পর্যন্ত এই পদ্ধতি কাজে দিয়েছে।


রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত