মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ০৪:৫০ এএম
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার যোগানিয়া ইউনিয়নের কুত্তামারা গ্রামে ইউপি চেয়ারম্যানের গুলিতে ইদ্রিস আলী (২৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
গেল উপজেলা পরিষদ নির্বাচনী দ্বন্দ্বের রেশ ও ধান কাঁটা নিয়ে বিরোধে জের ধরে বৃহস্পতিবার দুপুরে উপজেলার যোগানিয়া কুত্তামারা এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার সকালে দশজন ধানকাটা শ্রমিকসহ সোহরাব আলী ইউপি চেয়ারম্যান এর ভাতিঝি জামাই মাজব আলীর বাড়ির নিকটে থাকা আড়াই একর জমির ধান কাটতে যায়।
এ সময় মাজব আলী তার লোকজনসহ সোহরাব আলীর কে ধান কাটতে বাধা দেয়। বাধা পেয়ে সোহরাব আলী শ্রমিকদের নিয়ে বাড়ি চলে আসে এবং আশপাশের স্বজনদের খবর দেয়। পরে সকলে মিলে পুনরায় ধান কাটতে গেলে সংবাদ পেয়ে ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান দেশীয় অস্ত্র ও লোকজন সাথে নিয়ে সোহরাব আলীদের ধাওয়া করে। একপর্যায়ে সোহরাব আলী ও তার ভাইদের বাড়ি বাড়ি গিয়ে অস্ত্রশস্ত্রসহ হুমকী দিতে থাকে চেয়ারম্যান হাবিবুর রহমান।
এ সময় উভয় পক্ষে ইটপাটকেল নিক্ষেপ শুরু হলে চেয়ারম্যান হাবিবুর রহমান তার সাথে থাকা অবৈধ আগ্নেয়াস্ত্র বের করে গুলি চালায়। এতে সোহরাব আলীর চাচাতো ভাই ইদ্রিস আলী গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায় বলে এলাকাবাসী জানায়।
পরে স্বজনেরা উদ্ধার করে দ্রুত নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। পলাতক রয়েছে চেয়ারম্যান ও তার লোকজন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত