এক বছরে দেশে ১৪ হাজারের বেশি মানুষের আত্মহত্যা

bcv24 ডেস্ক    ১২:১৭ এএম, ২০২২-০২-০৫    94

এক বছরে দেশে ১৪ হাজারের বেশি মানুষের আত্মহত্যা

গত এক বছরে সারাদেশে ১৪ হাজারেরও বেশি মানুষ আত্মহত্যা করেছেন। যা আগের বছরের তুলনায় প্রায় ২০ ভাগ বেশি। আবার এই সময়ে শুধু বিশ্ববিদ্যালয়েরই ১০১ জন শিক্ষার্থী রয়েছেন। এসব আত্মহত্যার প্রধান কারণ পারিবারিক, সম্পর্কজনিত, আর্থিক, পড়াশুনা ও চাকরিজনিত। মনোবিজ্ঞানীরা বলছেন, আত্মহত্যার মত সিদ্ধান্ত নেয়া একধরনের মানসিক রোগ। আর সমাজবিজ্ঞানীদের মতে, সমাজ, পরিবার ও রাষ্ট্রের বড় দায়িত্ব রয়েছে এ প্রবণতা রোধে। ছদ্ম নাম ইয়াসমিন জাহান। রাজধানীর একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে থেকে ইংরেজি সাহিত্যে শেষ করেছেন পড়াশোনা। নিজের পায়ে দাঁড়াতে গিয়ে নানা জটিলতায় মানসিক চাপে পড়ে সম্প্রতি আত্মহত্যার চেষ্টা করেছিলেন তিনি।

ওই ছাত্রী বলেন, আমি প্রচণ্ড হতাশায় চলে যাই। পড়াশোনা করলেও আশানরুপ ফলাফল হয়নি। আমি বিসিএস প্রিলিতে বাদ পড়ি। সে সময় হতাশায় পড়ে একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি যে সুইসাইড করবো। পরে আমার রুমমেট আমাকে সেভ করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শনে পড়া শিক্ষার্থী অক্ষয় রায়ও নানা জটিলতায় পড়ে বার বার ভেঙে পড়েছেন। তিনি জানান, ডিপ্রেশন এমন একটা পর্যায়ে চলে যায় যে মনে হয় সুইসাইডই হচ্ছে একমাত্র উপায়। এখন আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আত্মহত্যা কোন সমাধান না।

বেসরকারি সংস্থা আঁচল ফাউন্ডেশন বলছে, গত এক বছরে এমন নানা জটিলতায় পড়ে বিশ্ববিদ্যালয় পর্যায়ের ১০১ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। আর এক বছরে সর্বমোট আত্মহত্যার সংখ্যা ১৪ হাজারেরও বেশি।

আঁচল ফাউন্ডেশনের রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস ইউনিটের কো লিডার সাফাক সাবা ওয়াহিদি বলেন, সুইসাইডের কারণ অনেক বের হয়েছে। যেমন, সম্পর্কের অবনতির কারণ, পারিবারিক কারণ, অর্থনৈতিক কারণ, শিক্ষায় ব্যর্থতা, মেন্টাল হেলথ ক্রাইসিস ও ড্রাগ অ্যাবিউজ, যা কিছুটা কম পেয়েছি।

পরিসংখ্যানে দেখা গেছে, এক বছরে বিশ্ববিদ্যালয়ে আত্মহত্যাকারী ১০১ জনের মধ্যে সবচেয়ে বেশি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। যা মোট ঘটনার ৬১ দশমিক ৩৯ ভাগ আর বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ২২ দশমিক ৭৭ ভাগ। বাকিদের মধ্যে মেডিক্যাল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ১১ দশমিক ৮৮ ভাগ। পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে সবচেয়ে বেশি আত্মহত্যার ঘটনা ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আবার এরমধ্যে পুরুষ ৬৫ আর নারী ৩৬ জন।

সম্প্রতি ফেসবুক লাইভে এসে চিত্রনায়ক রিয়াজের শ্বশুর ব্যবসায়ী মহসিন নিজ মাথায় গুলি করে আত্মহত্যা করেন। তার প্রধান কারণ ছিলো একাকীত্ব। গত এক বছরের পরিসংখ্যানে দেখা গেছে, মোট আত্মহত্যাকারীদের মধ্যে পারিবারিক এমন নানা কারণে আত্মহত্যার ঘটনা ঘটছে সবচেয়ে বেশি, যা মোট ঘটনার ৩৫ ভাগ। আর সম্পর্কজনিত কারণে আত্মহত্যার ঘটনা ২৪ ভাগ।

দেখা গেছে, ২০ থেকে ৩৫ বছর বয়সী মানুষই বেশি আত্মহত্যা করছে যা মোট আত্মহত্যার ৪৯ ভাগ। সবচেয়ে কম আত্মহত্যার ঘটনা ঘটেছে ৪৬ থেকে ৮৩ বছর বয়সীদের মধ্যে। আবার মোট আত্মহত্যাকারী এই সংখ্যার মধ্যে ৫৭ ভাগ নারী ও ৪৩ ভাগ পুরুষ। মনোবিদরা বলছেন, আত্মহত্যার মত সিদ্ধান্ত নেয়া এক ধরনের মানসিক রোগ। যা পুরোপুরি নিরাময়যোগ্য।

মনোরোগ বিশেষজ্ঞ ডা. মেখলা সরকার জানান, নিজের ডিপ্রেশনে কেউ যখন সাফার করবে তখন আত্মহত্যার চিন্তা আসা এটা একটা বৈশিষ্ট্য। আত্মহত্যার মত ঘটনা শতভাগ প্রতিরোধযোগ্য। সমাজ বিজ্ঞানীর বলছেন, আত্মহত্যা ঠেকাতে পরিবার, সমাজ ও রাষ্ট্রের একসাথে কাজ করতে হবে। সমাজ বিজ্ঞানী ড. নেহাল করীম জানান, পরিবারের অন্যান্যদের উচিত তাকে সময় দেয়া। ভাবের আদান-প্রদান করলে এর ভালো ফল পাওয়া যায়। রাষ্ট্র বা সরকারের দায়িত্ব হচ্ছে কাউন্সিলিং সিস্টেম চালু করা।

বিশেষজ্ঞদের মতে, সবার সম্মিলিত চেষ্টাতেই আত্মহত্যার মতো জটিল সিদ্ধান্ত থেকে বাঁচিয়ে তোলা যাবে যে কাউকে।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত