শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৮:০৩ এএম
ইতালিয়ান ক্লাব আটালান্টার আর্জেন্টাইন গোলরক্ষক জুয়ান মুসো ঘটিয়েছেন এক অপ্রীতিকর ঘটনা। জাতীয় দলের ক্যাম্প শেষে যখন ইতালিতে নিজ বাসায় ফিরে যান তখন বান্ধবী আনা আরিয়াদো চমকে দেন তাকে। শোবার ঘর সাজায় বিভিন্ন উপহারসামগ্রী দিয়ে। তা ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করেই বিপাকে পড়েন মুসো।
ছবিটি তোলার সময় মুসোর সামনে একটা আয়না ছিল, যে কারণে ছবিতে মুসো না থাকলেও আয়নার প্রতিফলনে যেকোনো দর্শকই বুঝবেন ছবিটা মুসোই তুলেছেন। তবে ছবিটা তোলার সময় মুসো খেয়াল করেননি যে ছবিটিতে তাকে দেখা যাচ্ছে। ছবিটিতে দেখা যায়, যে মুসো নগ্ন
ছিলেন! ফলে যা হওয়ার তাই হয়েছে, আয়নার ছবি ক্যামেরায় ধরা পড়েছে। মুসোর ইনস্টাগ্রাম অনুসারীরা দেখে ফেলেছেন আর্জেন্টাইন গোলকিপারের নগ্নরূপ!
যদিও নিজের ভুল বুঝতে পেরে স্টোরি থেকে ছবিটি মুছে দেন মুসো। জামাকাপড় পরে একই ছবি আবারও তুলে পোস্ট করেন ইনস্টাগ্রামের স্টোরিতে। সেই ক্যাপশনে লেখেন, ‘এটা সঠিক ছবি!’
তবে ততক্ষণে মুসোর অনুসারীরা হাস্যরস শুরু করেছে মুসোকে নিয়ে। এদিকে মুসোর বান্ধবী আনা আরিয়াদো মুসোর ছবিটাই নিজের ইনস্টাগ্রামে পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘আমার সৌভাগ্য, আমি তোমাকে এত ভালোবাসি!’
২০১৮ সাল থেকে ইতালিতে খেলে যাচ্ছেন মুসো। ২০২১ সালে উদিনেজে ছেড়ে আটালান্টায় যোগ দেন ২৭ বছর বয়সী এই গোলকিপার। আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে দুইবার মাঠেও নেমেছেন তিনি।
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত