রাজনৈতিক দলগুলোকে শুক্রবারের মধ্যে নাম পাঠাতে বলল সার্চ কমিটি

bcv24 ডেস্ক    ১০:৫৭ পিএম, ২০২২-০২-০৮    81

 রাজনৈতিক দলগুলোকে শুক্রবারের মধ্যে নাম পাঠাতে বলল সার্চ কমিটি

ইসি গঠনে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে শুক্রবার বিকেল পাঁচটার মধ্যে ১০ জন করে নাম পাঠাতে বলেছে সার্চ কমিটি।মঙ্গলবার সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সার্চ কমিটির দ্বিতীয় দিনের বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। রাজনৈতিক দলগুলো নাম পাঠানোর পর দেশের বিশিষ্ট ব্যক্তিদের মতামত নিতে শনিবার ফের বৈঠকে বসবে সার্চ কমিটি। এছাড়া নির্বাচন কমিশনার হতে চান এমন ৩০ জনের নাম এরইমধ্যে তাদের কাছে জমা পড়েছে বলেও জানান হয় বৈঠক শেষে।

সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে অনুষ্ঠিত দ্বিতীয় দিনের বৈঠকে তিনঘন্টার বেশি সময় নিজেদের মধ্যে বৈঠক করেন সার্চ কমিটির সদস্যরা। পরে মন্ত্রীপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বৈঠকের সিদ্বান্তগুলো তুলে ধরেন। জানান, বুধবারের মধ্যে রাজনৈতিকদলগুলোকে নাম পাঠাতে ই-মেইল করা হবে। এছাড়া ৬০ বিশিষ্টজনের একটি তালিকা করা হয়েছে। শনিবার মতামত জানতে তাদের সঙ্গে বৈঠকে বসবে সার্চ কমিটি।

গত ৬ই ফেব্রুয়ারি নির্বাচন কমিশন গঠনে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রথম বৈঠকে বসেন সার্চ কমিটির সদস্যরা। সেদিনের বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব জানান, ইসি গঠনে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনার নিয়োগের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর কাছে নাম চাওয়া হবে। তবে, তাদের সঙ্গে বৈঠকে বসবে না সার্চ কমিটি। দলগুলো তাদের পছন্দের ব্যক্তির নাম ই-মেইলের মাধ্যমে পাঠাতে পারবে।

বৈঠকে উপস্থিত ছিলেন সার্চ কমিটির সভাপতি বিচারপতি ওবায়দুল হাসান, হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন এবং কথাসাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক।

এর আগে, নির্বাচন কমিশন গঠনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করে দেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। ৬ সদস্য বিশিষ্ট কমিটি যোগ্যতা-অযোগ্যতা বিবেচনা করে নির্বাচন কমিশন গঠনে ১০ জনের নাম প্রস্তাব করবেন। এরমধ্যে পাঁচজনকে নিয়ে রাষ্ট্রপতি গঠন করবেন নতুন নির্বাচন কমিশন।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত