শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৮:২১ এএম
বগুড়ায় নির্মিত শিশুতোষ চলচ্চিত্র 'দ্য রান'- দু'টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অর্জন করেছে পাঁচটি পুরস্কার। গেল বছর ১০ ডিসেম্বর তুরস্কের হ্যাক-ইজকরফেডারেশন আয়োজিত আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে ভিনদেশি ভাষার একমাত্র চলচ্চিত্র হিসেবে বাংলাদেশের ‘দ্য রান’ সেরা ছবির পুরস্কার জেতে।কিছুদিন পরেই ইরাকের 'আরাক ফ্রেন্ডস ফিল্ম ফেস্টিভ্যালে' ৩ ক্যাটাগরিতে তিনটি পুরস্কার অর্জন করে চলচ্চিত্রটি। বগুড়ার তরুণ নির্মাতা সুপিন বর্মনের তৃতীয় চলচ্চিত্র-‘দ্য রান’।
মুক্ত আকাশের মতোই নির্মল শিশুমনে ইচ্ছেগুলোর কোন সীমারেখা থাকেনা। কিন্তু শিশুদের সেইসব নির্মল ইচ্ছেগুলোকে কতটা অবহেলা করা হয়, আর তার পরিণতিই বা কি। এমন এক গল্পের দৃশ্যায়ন- দ্য
রান।
প্রধান চরিত্র কারখানার এক শিশু শ্রমিক মিনহাজের মন চলতি পথে দূরন্ত শিশুরদলের স্কেটিং এ আটকে থাকে। একটা সময় ঘুমে-জাগরণে পাখির মতো উড়তে থাকে মিনহাজ। স্বপ্ন দেখাই কাল হয তার। বেখেয়ালে হারাতে হয় কাজ।
এক আর্টিস্ট জানান, দ্য রান স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্রে এটাই তার প্রথম অভিনয়। আগামীতে আরও চলচ্চিত্র করতে চান তিনি।
দ্য রান এর পরিচালক ও নির্মাতা সুপিন বর্মন বলেন, 'সোহরাওর্দি উদ্যানে একদল স্ক্যাটার স্ক্যাটিং করতে করতে আসত এবং তারা দীর্ঘ সময় সেখানে অনুশীলন করত। একটি শিশু প্রতিদিন তাদের সেই খেলা দেখত। তখন আমার মনে হয়েছে যে, সে যদি তাদের সঙ্গে স্ক্যাটিং শিখতে পারত তাহলে খুব ভালো লাগত। সেই জায়গা থেকেই আমার এই কনসেপ্ট নেয়া।'
চলচ্চিত্রটির শেষ পরিণতি অভিমানি মিনহাজের দুর্ঘটনায় মৃত্যু। তবে, সে দুর্ঘটনা শুধুই কি দুর্ঘটনা নাকি আত্মহনন। সে সিদ্ধান্ত নেবেন দর্শক। সমাজ ব্যবস্থায় একদিকে যেমন শ্রেণী বৈষম্যের বিরুদ্ধে ছবিটির অবস্থান, তারচেয়েও প্রকট উচ্চারণ ‘শিশু শ্রমের বিরুদ্ধে’।
সুপিন বর্মন আরও বলেন, তুরস্কের হ্যাক-ইজকরফেডারেশন আয়োজিত আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে এটি সেরা পুরস্কার অর্জন করে। এরপর ইরানের একটি উৎসবেও এটি সেরা চিত্রনাট্যের পুরস্কার পায়।
শিশুমনে-স্পোর্টসম্যান স্পিরিট ‘দ্য রান’কে অনেকটাই আলাদা করে তুলেছে। বিশ্বের ৩৮ টি দেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মধ্যে সেরার অর্জন দ্য রানের।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত