মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ০৪:৫১ এএম
বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহ মেহেদী হাসান হিমু ও বিএনপির যুগ্ম সম্পাদক পরিমল চন্দ্র দাসকে অব্যাহতি দেওয়ায় ক্ষুব্ধ নেতাকর্মীরা জেলা বিএনপি অফিসে তালা দিয়ছেন। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে অর্ধশতাধিক নেতাকর্মী অফিসে গিয়ে তালা লাগিয়ে দেন। এ সময় তারা বিভিন্ন ধরনের শ্লোগান দেন। শ্লোগানে তারা হিমু ও পরিমলের অব্যাহতির আদেশ প্রত্যাহারের দাবি জানান।
এ সময় তারা সাবেক সংসদ সদস্য গোলাম মো. সিরাজের বিরুদ্ধেও শ্লোগান দেন। বিক্ষোভ চলাকালে সেখানে বিএনপির জেলা কমিটি, স্বেচ্ছাসেবক দল, যুবদল কিংবা ছাত্রদলের কোনো শীর্ষ নেতাকে দেখা যায়নি। এই সময় একটু দূরে দাঁড়িয়েছিলেন স্বেচ্ছাসেবক জেলা সেক্রেটারি শাহাবুল আলম পিপলু।
তাকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, যারা বিক্ষোভ করছে তাদের কাছ থেকে বক্তব্য নিন। পরে বগুড়া শহর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহাবুব হাসান লেমন বলেন, যতক্ষণ পর্যন্ত ওই দুজনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা না হবে ততক্ষণ বিএনপি অফিস তালাবন্ধ থাকবে।
গোলাম মো. সিরাজ তার বিরুদ্ধে শ্লোগান দেওয়া বিষয়ে বলেন, কেন্দ্রীয় নেতারা বসে হাই কমান্ডের সিদ্ধান্তে দলের সিদ্ধান্ত নেয়। এখানে আমি একজন ছোট মানুষ। বিএনপির সিদ্ধান্তগুলো দলীয় এবং হাই কমান্ডের সাথে কথা বলে হয়। আমাকে দোষারোপ করে কোনো লাভ নেই। আমি দলের একজন কর্মী মাত্র।
এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চান ও সভাপতি ভিপি সাইফুল ইসলামের সাথে মোবাইলে কথা বলার চেষ্টা করলেও তাদের মোবাইল বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে বগুড়া জেলা বিএনপির যুগ্ম সম্পাদক পরিমল চন্দ্র দাস সাংবাদিকদের বলেন, ঢাকায় বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন নিয়ে কেন্দ্রীয় নেতারা বসেছিলেন। সেখানে কথা কাটাকাটির মধ্যে হাতাহাতি হয়। এরপরই শুনি আমাকে এবং হিমুকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত