রবিবার, ২ আগস্ট ২০২৬ ১২:৪৮ পিএম
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, দেশের মানুষ ভোটাধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই-সংগ্রাম করছে। হামলা-মামলা ও গ্রেপ্তার-নির্যাতন করে তা দমন করা যাবে না।
শনিবার রাজধানীর পল্টন মোড়ে সিপিবির বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে মুজাহিদুল ইসলাম সেলিম এসব কথা বলেন। গাইবান্ধায় ডিজিটাল নিরাপত্তা আইন ও রাষ্ট্রদ্রোহ মামলায় কারাবন্দি সিপিবির প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষসহ আট নেতার অবিলম্বে মুক্তির দাবিতে দেশব্যাপী বিক্ষোভের কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, যারা মানুষের ভোটাধিকার হরণ করেছে তারাই দেশদ্রোহী। রাষ্ট্রদ্রোহ মামলায় কাউকে জেলে
নিতে হলে ক্ষমতাসীনদের কারাদণ্ড হওয়া সংগত। সরকার তাদের স্বৈরশাসন অব্যাহত রাখতেই ডিজিটাল নিরাপত্তা আইনকে বিরোধী দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। প্রকৃত দেশপ্রেমিক আট সিপিবি নেতাকে কারাবন্দি করা হয়েছে।
সরকারের স্বৈরশাসনসহ গ্রেপ্তার-নির্যাতনের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম অব্যাহত রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ইতিহাস সাক্ষ্য দেয় জেল-জুলুম দিয়ে কমিউনিস্ট পার্টির সংগ্রাম কখনোই থামানো যায় না। অবিলম্বে কারাবন্দিদের মুক্তি, সকল হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানান সিপিবি সভাপতি।
সিপিবির প্রেসিডিয়াম সদস্য আবদুল্লাহ ক্বাফি রতনের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম, প্রেসিডিয়াম সদস্য রফিকুজ্জামান লায়েক, কেন্দ্রীয় কমিটির সদস্য মৃণাল চৌধুরী, আলতাফ হোসেন, এনামুল হক, এমদাদুল হক মিল্লাত, এস এ রশীদ, আনোয়ার হোসেন সুমন এবং কেন্দ্রীয় কমিটির সংগঠক মোতালেব মোল্লা। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত