গুরুত্বপূর্ণ ম্যাচে নেই জ্যাকস, সকাল থেকে বমি

bcv24 ডেস্ক    ০১:১২ পিএম, ২০২২-০২-১৪    105


গুরুত্বপূর্ণ ম্যাচে নেই জ্যাকস, সকাল থেকে বমি

এলিমিনেটরের গুরুত্বপূর্ণ ম্যাচে দলের সর্বোচ্চ রান সংগ্রাহককে ছাড়াই খেলতে নামলো চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। সকাল থেকে বদহজমের কারণে বমি হতে থাকায় এলিমিনেটর ম্যাচে উইল জ্যাকসকে নিতে পারেনি চট্টগ্রাম।

প্লে-অফ পর্বের আগে আসরের প্রথম রাউন্ডের দশ ম্যাচ খেলে ৪ ফিফটিতে ৩৯৮ রান করেছেন জ্যাকস। সবশেষ ম্যাচে তার ৫৭ বলে ৯২ রানের অপরাজিত ইনিংসের সুবাদেই প্লে-অফ নিশ্চিত হয়েছে চট্টগ্রামের। কিন্তু প্লে-অফের প্রথম ম্যাচটিই খেলা হচ্ছে না তার।

চট্টগ্রামের ম্যানেজার ফাহিম মুন্তাসির সুমিত জাগো নিউজকে বলেছেন, ‘(উইল) জ্যাকসের ফুড পয়েজনিং হয়েছে। সকাল থেকেই তার টানা বমি হচ্ছে। তাই তার পক্ষে আজকের ম্যাচটি খেলা সম্ভব হচ্ছে না।’

জ্যাকসের জায়গায় ক্যারিবীয় ওপেনার কেনার লুইসকে দলে নিয়েছে চট্টগ্রাম। বিপিএলের প্লে-অফ পর্বের প্রথম ম্যাচ তথা এলিমিনেটরে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন খুলনা টাইগার্সের অধিনায়ক মুশফিকুর রহিম।

এই ম্যাচের পরাজিত দল বিদায় নেবে টুর্নামেন্ট থেকে। আর জয়ী দলকে অপেক্ষা করতে হবে প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দলের সঙ্গে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলার জন্য। সেটি জিতলে মিলবে ফাইনালের টিকিট।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ: আফিফ হোসেন ধ্রুব (অধিনায়ক), আকবর আলী (উইকেটরক্ষক), জাকির হাসান, মেহেদী হাসান মিরাজ, কেনার লুইস, বেনি হাওয়েল, চ্যাডউইক ওয়ালটন, শরিফুল ইসলাম, শামীম হোসেন পাটোয়ারী, নাসুম আহমেদ এবং মৃত্যুঞ্জয় চৌধুরী।

খুলনা টাইগার্স একাদশ: আন্দ্রে ফ্লেচার, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (অধিনায়ক, উইকেটরক্ষক), ইয়াসির আলি রাব্বি, ফরহাদ রেজা, শেখ মেহেদি হাসান, থিসারা পেরেরা, সিকান্দার রাজা, নাবিল সামাদ, সৈয়দ খালেদ আহমেদ ও রুয়েল মিয়া।


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত