আজ রাতে এমবাপ্পে ঠিক করবেন নিজের ভাগ্য

bcv24 ডেস্ক    ১০:২০ পিএম, ২০২২-০২-১৫    109


আজ রাতে এমবাপ্পে ঠিক করবেন নিজের ভাগ্য

ইউরোপের সবচেয়ে সফল ও অভিজাত ক্লাবের সভাপতির সঙ্গে বিশ্বের অন্যতম ধনী ক্লাবের সভাপতির বৈঠক। সেটা কোথায় হতে পারে? অবশ্যই বিশ্বের সেরা কোনো রেস্তোরাঁয়। আজ রাতে রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ ও পিএসজি সভাপতি নাসের আল খেলাইফির যে রেস্তোরাঁয় একসঙ্গে ডিনার করার কথা, প্যারিসের সেই ‘গ্যায় সেভোয়’ ২০২০ সালে সত্যি সত্যি বিশ্বের সেরা রেস্তোরাঁর পুরস্কার পেয়েছিল।স্পেন ও ফ্রান্সের একাধিক পত্রিকা খবর দিয়েছিল ডিনারটা হবে ভালোবাসা দিবসের রাতে (গতকাল)। পরে জানা গেছে, পিএসজি সভাপতি নাসের আল খেলাইফি সময় বের করতে না পারায় সেটা বদলে আজ নিয়ে আসা হয়েছে।  

চ্যাম্পিয়নস লিগে বড় দুটি ক্লাব মুখোমুখি হওয়ার আগে ক্লাবের সভাপতিদের এ রকম প্রীতিভোজের একটা অলিখিত রেওয়াজ আছে। তবে পেরেজ ও খেলাইফির ডিনারটা শুধু যে সেই রেওয়াজ মানতেই হচ্ছে, এমন নয়। এর অন্য একটা কারণও আছে। গুঞ্জন আছে, এই বৈঠকে একজন ফুটবলারের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করবেন দুজন। সেই ফুটবলার কে, সেটা এরই মধ্যে নিশ্চয়ই আন্দাজ করে ফেলেছেন—কিলিয়ান এমবাপ্পে।


এক দিক থেকে দেখলে, আলোচনার খুব বেশি কিছু নেইও আসলে। আসছে জুনেই এমবাপ্পের সঙ্গে পিএসজির চুক্তি শেষ হয়ে যাচ্ছে। এরপর তিনি মুক্ত খেলোয়াড়, যেখানে খুশি যেতে পারবেন। আর এমবাপ্পে যে রিয়াল মাদ্রিদে যেতে চান, সেটা তো অনেক আগে থেকেই তিনি অনেকবার প্রকাশ্যে বলে আসছেন।
গত বছর জুনে গ্রীষ্মকালীন দলবদলের সময় রিয়াল অনেক চেষ্টা করেছে এমবাপ্পেকে কেনার। ১৮ কোটি ইউরো পর্যন্ত দামও বলেছে, এমবাপ্পেও চলে যেতে রাজি ছিলেন। কিন্তু টাকাপয়সা আসলে পিএসজির কাছে কোনোকালেই সমস্যা ছিল না। এক বছর পরই তাঁকে বিনা মূল্যে ছেড়ে দিতে হবে জেনেও পিএসজি তখন রিয়ালের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। একটা আশাতেই—এই এক বছরের মধ্যে তারা এমবাপ্পের মত পরিবর্তন করতে পারবে।


সেটা কীভাবে সম্ভব হতে পারে? সহজ উত্তর—চ্যাম্পিয়নস লিগ জিতে। পিএসজির হয়ে ক্লাব ফুটবলের প্রায় সব শিরোপাই জিতেছেন এমবাপ্পে, জেতা হয়নি শুধু ইউরোপের সবচেয়ে অভিজাত এই ট্রফিটাই। রিয়ালে খেলার যে শৈশব-লালিত স্বপ্ন এমবাপ্পের, সেটার একটা বড় কারণও এই চ্যাম্পিয়নস লিগ জয়। পিএসজি ভাবছে, এমবাপ্পে যদি ওদের ক্লাবে থেকেই চ্যাম্পিয়নস লিগ জিতে যান, তাহলে হয়তো তাঁর মত বদলাতেও পারে। কারণ, বেতন-ভাতাসহ অন্যান্য যে চাহিদা, সেটা পূরণ করা তাদের জন্য কোনো সমস্যাই নয়।
বিজ্ঞাপন

কী কাকতাল, পিএসজির সেই পরিকল্পনা ধরে এগোনোর পথে সবচেয়ে বড় বাধার নামও রিয়াল মাদ্রিদই। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে এবার স্প্যানিশ পরাশক্তিদের বিপক্ষেই খেলতে হচ্ছে তাদের। প্রথম লেগটা আজ রাতে প্যারিসে, ফিরতি লেগ মাদ্রিদে ৯ মার্চ। রিয়াল-বাধা পেরোতে না পারলে যে এবার চ্যাম্পিয়নস লিগ জেতার স্বপ্ন বিসর্জন দিতে হবে এখানেই।


মজার ব্যাপার হচ্ছে, রিয়ালকে হারানোর সবচেয়ে বড় দায়িত্বটাও সেই এমবাপ্পেকেই নিতে হচ্ছে। চোট থেকে নেইমার ফিরেছেন ঠিকই, কিন্তু একাদশে খেলার মতো কতটা ফিট, সেই প্রশ্ন আছে। লিওনেল মেসি এখনো ঠিক মেসি হয়ে দেখা দিতে পারেনি পিএসজির জার্সিতে। এই মৌসুমে সব টুর্নামেন্ট মিলিয়ে পিএসজির হয়ে ৩১ ম্যাচে ২১ গোল করেছেন এমবাপ্পে, যা মেসি-নেইমার-ইকার্দি-দি মারিয়ার মিলিত গোলের চেয়েও বেশি। মেসির ফর্মহীনতা, নেইমারের চোট সবকিছুর মধ্যেও এমবাপ্পে বলতে গেলে একাই টানছেন পিএসজিকে। প্যারিসে আজ রিয়াল মাদ্রিদের বিপক্ষেও টানতে হবে আরও একবার।
সের্হিও রামোসের সঙ্গে রিয়াল মাদ্রিদে তাঁর একসময়ের সতীর্থদের পুনর্মিলন, আরও একবার মেসিকে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের বিপক্ষে খেলতে দেখা— সব ছাপিয়ে আজ প্যারিসে তাই চোখ থাকবে এমবাপ্পের ওপর।
আজ যে তাঁর অগ্নিপরীক্ষা!


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত