রবিবার, ২ আগস্ট ২০২৬ ১২:৫৫ পিএম
ক্রেডিট কার্ড চালুর আগেই অনেক ব্যাংক গ্রাহকদের কাছ থেকে মাশুল আদায় করছে। আবার এসব মাশুল আদায় না হওয়ায় গ্রাহকদের খেলাপি হিসেবে গণ্য করছে। এমন পরিস্থিতিতে কোনো কার্ড চালুর আগে গ্রাহকদের কাছ থেকে কোনো ধরনের মাশুল আদায় না করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি এরই মধ্যে কার্ড চালুর আগে অনাদায়ী মাশুলের কারণে যাঁদের খেলাপি করা হয়েছে, তাঁদের ঋণের তথ্য নিয়মিত করতে বলেছে বাংলাদেশ ব্যাংক। আজ মঙ্গলবার এ–সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এর আগে ২০২০ সালের অক্টোবর থেকে ক্রেডিট কার্ডের সুদহার সর্বোচ্চ ২০ শতাংশ নির্ধারণ করে দেয়
বাংলাদেশ ব্যাংক। ওই নির্দেশনায় আরও বলা হয়, ক্রেডিট কার্ডের সুদ আরোপিত হবে ঋণ পরিশোধের নির্ধারিত সময় পার হওয়ার পর। বর্তমানে ব্যাংকগুলো ক্রেডিট কার্ডে ঋণ নেওয়ার পর ৪৫ দিন পর্যন্ত ঋণ পরিশোধের সুযোগ দেয়। পাশাপাশি ক্রেডিট কার্ডে ঋণসীমার ৫০ শতাংশের বেশি নগদ উত্তোলন করা যাবে না বলে জানিয়ে দেয়। এরপরও ব্যাংকগুলো বিভিন্নভাবে গ্রাহকের কাছ থেকে মাশুল আদায় করছিল। এ জন্য নতুন করে নির্দেশনা দেওয়া হয়েছে।
আজ জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ক্রেডিট কার্ড ইস্যুর পর কার্ড সক্রিয় হওয়ার আগেই ব্যাংকগুলো বিভিন্ন ধরনের মাশুল (বার্ষিক, সিআইবি, এসএমএস মাশুল) আরোপ এবং অনাদায়ে গ্রাহককে বিরূপ মানে শ্রেণিকরণ করছে। এর ফলে জনসাধারণের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে এবং গ্রাহক ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ জন্য নতুন করে বেশ কিছু নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, ক্রেডিট কার্ড সক্রিয় হওয়ার আগে গ্রাহকের কাছ থেকে কোনো ধরনের নন-ট্রানজেকশনাল বা লেনদেনবহির্ভূত মাশুল আরোপ করা যাবে না। গ্রাহকের সম্মতি নিয়ে ক্রেডিট কার্ড সক্রিয় করার পর এ ধরনের মাশুল আরোপ করা যাবে। তবে সক্রিয় ক্রেডিট কার্ডে গ্রাহকের লেনদেনসংক্রান্ত (কেনাকাটা, নগদ উত্তোলন বা অন্য কোনো ধরনের মার্চেন্ট লেনদেন) কোনো দায় না থাকলে অপরিশোধিত বা বিলম্বে পরিশোধজনিত লেনদেনবহির্ভূত মাশুলের ওপর কোনো ধরনের বাড়তি জরিমানা আরোপ করা যাবে না।
এ ছাড়া লেনদেনবহির্ভূত মাশুলের ওপর কোনো অবস্থাতেই সুদ বা মুনাফা আরোপ করা যাবে না। এ ধরনের মাশুল অনাদায়ী থাকলে এর জন্য গ্রাহককে খেলাপি করা যাবে না। তবে ক্রেডিট কার্ডে গ্রাহকের লেনদেনসংক্রান্ত দায় যথাসময়ে পরিশোধ না হলে ঋণ শ্রেণিকরণ ও নিরাপত্তা সঞ্চিতিবিষয়ক নীতিমালা অনুসরণ করে গ্রাহককে খেলাপি করা যাবে। ক্রেডিট কার্ডের বিল সম্পূর্ণ বা আংশিকভাবে আদায় হলে লেনদেনবহির্ভূত মাশুল সমন্বয়ের পর গ্রাহকের লেনদেনসংক্রান্ত দায় সমন্বয় করা যাবে।
এ ছাড়া নীতিমালা জারির আগে ক্রেডিট কার্ডে লেনদেনসংক্রান্ত দায় না থাকার পরও লেনদেনবহির্ভূত মাশুল শোধ না করার কারণে যাঁদের খেলাপি করা হয়েছে, তাঁদের শ্রেণি মান সংশোধনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত