ড. কামাল-সাধারণ সম্পাদক মন্টু দ্বন্ধ, ভাঙছে গণফোরাম!

bcv24 ডেস্ক    ১০:২১ পিএম, ২০১৯-০৪-২৬    503

ড. কামাল-সাধারণ সম্পাদক মন্টু দ্বন্ধ, ভাঙছে গণফোরাম!

দলের সভাপতি ড. কামাল হোসেন এবং সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টুর দ্বন্ধে ভাঙনের পথে ড. কামাল হোসেনের গণফোরাম।  শুক্রবার রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে গণফোরামের বিশেষ কাউন্সিলে কামাল-মন্টুর দ্বন্দ্ব প্রকাশ্যে আসে। মূলত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দলটির নির্বাচিত সংসদ সদস্যদের শপথ নেয়া নিয়ে ওই দুই শীর্ষ নেতা দ্বন্দ্বে জড়িয়ে পড়েন বলে দলের একাধিক নেতার সাথে কথা বলে জানা গেছে।

জানা যায়, সংসদে যাওয়ার বিষয়ে কামাল হোসেন ‘ইতিবাচক’। তবে শুরু থেকেই এর বিরোধীতা করে আসছিলেন মন্টু। এই নিয়ে প্রকাশ্য কোনো দ্বন্দ্ব না জড়ালে ভেতরে ভেতরে চাপা ক্ষোভ ছিল। দীর্ঘ আট বছর পরে অনুষ্ঠিত দলের বিশেষ কাউন্সিলে এর বহিঃপ্রকাশ ঘটল। কাউন্সিলের প্রথম অধিবেশনে দলের প্রেসিডিয়াম সদস্য মোকাব্বির আহমেদ খান যোগ দেন। এ কারণে গণফোরামের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম পথিক ড. কামাল হোসেন সঙ্গে না থাকার ঘোষণা দিয়ে চলে যান। এদিকে, মন্টু বিশেষ কাউন্সিল যোগ না দেয়ার শীর্ষ নেতাদরে দ্বন্দ্বের বিষয়টি আরও পরিষ্কার হয়ে ওঠে। এ প্রসঙ্গে দলের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ বলেন, মন্টু অসুস্থ। তিনি ভারতে চিকিৎসা নিতে গেছেন। কিন্তু মন্টুর সঙ্গে যোগযোগ করে হলে তিনি বাসায় আছেন বলে জানান। তবে, কেন কাউন্সিলে যোগ দেননি এই নিয়ে বিস্তারিত কিছু জানাতে রাজি হননি মন্টু।

গণফোরামের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম পথিক বলেন, দল থেকে বহিষ্কার না করা হলেও কাউন্সিলে আমন্ত্রণ জানানো হয়নি মোকাব্বির খানকে। মোকাব্বির খান ছাড়াও আমন্ত্রণ পাননি ধানের শীষ প্রতীকে গণফোরামের বিজয়ী প্রার্থী সুলতান মনসুরও। শপথ গ্রহণের পরই তাকে অবশ্য বহিষ্কার করেছিল গণফোরাম। তাদের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ড. কামাল হোসেনের চেম্বারে গেলে এক কথা বলেন, বাসায় গেলে আরেক কথা বলেন। মোকাব্বির খান চেম্বারে গেলে তাকে বের করে দেয়া হয়। কিন্তু তিনি যখন বাসায় যান তখন তাকে বলেন সংসদে যাও। উনার দ্বৈত নীতির কারণে আসলে দল করা যায় না। এদিকে, গণফোরামের সাধারণ সম্পাদক পদে অর্থমন্ত্রী প্রয়াত শাহ এএমএস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়া দায়িত্ব দেয়া হচ্ছে বলে গুঞ্জন রয়েছে। এ প্রসঙ্গে গণফোরামের সাংগঠনিক সম্পাদক আহম্মেদ বলেন, কমিটি গঠনে কাউন্সিলে ড. কামাল হোসেনসহ দলের শীর্ষ নেতাদের দায়িত্ব দেয়া হয়েছে। তারা নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নিবেন। এখনও কাউকে কোনো পদে বসানো হয়নি। এদিন সকাল ১০টায় মহানগর নাট্যমঞ্চে ড. কামাল হোসেনের সভাপতিত্বে কাউন্সিল শুরু হয়। জুমার নামাজের বিরতির পর রুদ্ধদ্বার বৈঠকে শুরু হয়। তবে, মন্টুর অনুসারীদের সূত্রে জানা গেছে, তারা মোস্তফা মহসীন মন্টুর নেতৃত্বে আলাদা দল গঠনের বিষয়ে চিন্তাভাবনা করছেন। আলোচনা করে সিদ্ধান্ত নিবেন।

এর আগে ২০১১ সাল থেকে মোস্তফা মহসীন মন্টু সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। গত বছরের শেষ দিকে বিএনপিসহ জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের সময় থেকে তিনি সক্রিয় হন। তিনি ফ্রন্টের প্রধান সমন্বয়কের দায়িত্বে ছিলেন। জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে একাদশ সংসদ নির্বাচনে সিলেট-২ আসন থেকে নির্বাচিত মোকাব্বিরই গণফোরামের দলীয় প্রতীকে নির্বাচিত প্রথম এবং একমাত্র সংসদ সদস্য। গত ৩০ ডিসেম্বর ওই নির্বাচনে মাত্র আটটি আসনে জয় পায় ঐক্যফ্রন্ট। এর মধ্যে গণফোরামের দুটি আসন। নির্বাচনে ভোট ডাকাতির অভিযোগ তুলে ফ্রন্টের পক্ষ থেকে সংসদে না যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়। কিন্তু গণফোরাম থেকে নির্বাচিত মোকাব্বির ও সুলতান মো. মনসুর আহমেদ শপথ নিয়ে সংসদে যান। এরপর গণফোরাম সুলতার মনসুরকে বহিষ্কার করে। আর প্রেসিডিয়াম সদস্য মোকাব্বির খানকে গত ২৪ এপ্রিল কারণদর্শাও নোটিশ পাঠানোর সিদ্ধান্ত হয়।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত