প্রাথমিক বিদ্যালয় খুলবে মার্চের প্রথম দিনে

bcv24 ডেস্ক    ০১:৩১ পিএম, ২০২২-০২-১৮    86

প্রাথমিক বিদ্যালয় খুলবে মার্চের প্রথম দিনে

করোনার নতুন ধরন ওমিক্রনের সংক্রমণের কারণে বন্ধ থাকা সকল প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের শারীরিক উপস্থিতে শিক্ষা কার্যক্রম শুরুর তারিখ চূড়ান্ত। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী আগামী পহেলা মার্চ থেকে দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শুরু হবে। শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। করোনাভাইরাস সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে আলোচনা করেই এ সিদ্ধান্ত নেয়া হয়। এর ফলে, করোনার কারণে বন্ধ থাকা সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার সিদ্ধান্ত চুড়ান্ত হল। তবে, শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেয়া হয়েছে।

এর আগে, গতকাল মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেয়ার সিদ্ধান্তের কথা জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, আগামী ২২শে ফেব্রুয়ারি থেকে কঠোর স্বাস্থ্যবিধি মেনে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং বিশ্ববিদ্যালয়ে শারীরিক উপস্থিতিতে শিক্ষা কার্যক্রম শুরু হবে। তিনি আরও জানান, প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান শুরুর বিষয়ে দুই সপ্তাহ পর সিদ্ধান্ত নেয়া হবে। তবে, তার আগেই চূড়ান্ত তারিখ ঘোষণা করল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষামন্ত্রী আরও জানান, কারিগরি পরামর্শক কমিটির পরামর্শ এবং প্রধানমন্ত্রীর নির্দেশনা পেয়েই শিক্ষা মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে। শিক্ষার্থীদের টিকা দেয়ার বিষয়ে মন্ত্রী জানান, এখন পর্যন্ত এক কোটি ২৬ লাখ ৫৭ হাজার শিক্ষার্থীকে প্রথম ডোজ এবং ৩৪ লাখ ৪০ হাজার ৪৪৮ জনকে দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে। ২১শে ফেব্রুয়ারীর মধ্যেই বাকি শিক্ষার্থীদের দ্বিতীয় ডোজ দেয়া হবে।

করোনার নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ২১শে জানুয়ারি থেকে ৬ই ফেব্রুয়ারি পর্যন্ত সব স্কুল, কলেজ ও সমপর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে, স্বশরীরে পাঠদান বন্ধ রাখা হয়। এ সময়ের মধ্যে শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রমের ওপর বেশি জোর দেওয়া হয়। এরপর সংক্রমণ পরিস্থিতির উন্নতি না হওয়ায় আবার ২১শে ফেব্রুয়ারি পর্যন্ত দুই সপ্তাহ বন্ধ ঘোষণা করা হয়।

এরও আগে, ২০২০ সালের ৮ই মার্চ দেশে করোনা রোগী শনাক্ত হওয়ার পর প্রথম দফায় ১৬ই মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। দীর্ঘ ১৮ মাস বন্ধ থাকার পর সীমিত পরিসরে সশরীরে শ্রেণি পাঠদান শুরু হয় গত বছরের ১২ই সেপ্টেম্বর। কিন্তু হঠাৎ করে করোনা নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ বেড়ে যাওয়ায় এ বছর গত ২২শে জানুয়ারি থেকে দ্বিতীয় দফায় সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত