রবিবার, ২ আগস্ট ২০২৬ ১২:৫৬ পিএম
নির্বাচন কমিশন গঠনে ২০ জনের সংক্ষিপ্ত তালিকা চূড়ান্ত করেছে রাষ্ট্রপতি গঠিত সার্চ কমিটি। এদের মধ্য থেকে ১০ জনের নাম চূড়ান্ত করতে সার্চ কমিটি আগামীকাল রোববার বিকেল সাড়ে ৪টায় আবার বৈঠকে বসবে। এছাড়া চূড়ান্ত ১০ জনের নামের তালিকা প্রকাশ করা হবে কি না, সে বিষয়েও সিদ্ধান্ত নেবে সার্চ কমিটি।
শনিবার বেলা সোয়া ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে এই বৈঠক চলে। সার্চ কমিটির প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন কমিটির ৬ সদস্য বৈঠকে অংশ নেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব (সমন্বয় ও সংস্কার)
ড. শামসুল আরেফিন সাংবাদিকদের এসব কথা জানান।
৫ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সার্চ কমিটি গঠন করেন। তারা নিজেরা এ পর্যন্ত চারটি বৈঠক করেছেন। প্রথম বৈঠকের পর দেশে নিবন্ধিত ৩৯টি দলসহ ব্যক্তি ও পেশাজীবীদের আইন অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার পদে নিয়োগের জন্য উপযুক্ত ব্যক্তিদের নাম প্রস্তাব করতে অনুরোধ করা হয়। এর ভিত্তিতে ৩১৫ জনের একটি তালিকা গত ১৪ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করে সার্চ কমিটি।
সর্বশেষ গত বৃহস্পতিবার কমিটির চতুর্থ বৈঠকে প্রাথমিকভাবে ৫০ জনের একটি তালিকা করা হয়েছে। তাদের জীবনবৃত্তান্ত এবং অতীতের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। ২৪ ফেব্রুয়ারির আগে প্রধান নির্বাচন কমিশনার ও চার নির্বাচন কমিশনার নিয়োগের জন্য ১০ জনের একাটি তালিকা রাষ্ট্রপতির কাছে পাঠাবে সার্চ কমিটি। রাষ্ট্রপতি এই তালিকা থেকে পাঁচজনকে নিয়োগ দেবেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত