ইউক্রেন পরিস্থিতির দিকে নজর রাখছে বাংলাদেশ: পররাষ্ট্র সচিব

bcv24 ডেস্ক    ০৩:০০ পিএম, ২০২২-০২-২১    97


ইউক্রেন পরিস্থিতির দিকে নজর রাখছে বাংলাদেশ: পররাষ্ট্র সচিব

ইউক্রেন পরিস্থিতির দিকে নজর রাখছে বাংলাদেশ। একইসঙ্গে সেখানে অবস্থানরত বাংলাদেশিদের দেশটি ত্যাগ করার পরামর্শ দেওয়া হয়েছে। এ বিষয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা চাই সংঘাত পরিহার করে কূটনীতির মাধ্যমে সমস্যার সমাধান হোক।’

বিবাদমান পক্ষগুলো সংলাপ ও আলোচনার মাধ্যমে তাদের মতদ্বৈততা দূর করুক, এটাই বাংলাদেশ প্রত্যাশা করে বলে তিনি জানান।

ইউক্রেনে অবস্থানরত বাংলাদেশিদের বিষয়ে তিনি বলেন, ‘পোল্যান্ডে অবস্থিত বাংলাদেশ দূতাবাস বিষয়টি দেখছে। বাংলাদেশিদের অনুরোধ সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’

ইউরোপসহ সারা বিশ্বে একটি শঙ্কা বিরাজ করছে রাশিয়া যেকোনও সময়ে ইউক্রেন আক্রমণ করতে পারে। ন্যাটো সদস্য হওয়ার ইউক্রেনের ইচ্ছার বিরোধী রাশিয়া এবং একারণে ইউক্রেন সীমান্তে রাশিয়ার সৈন্য সমাবেশের ফলে সেখানে একটি যুদ্ধাবস্থা বিরাজ করছে। যুক্তরাষ্ট্র একাধিকবার বলেছে রাশিয়া ইউক্রেন আক্রমণ করলে এর সমুচিত জবাব দেওয়া হবে।  

এসব বিষয় উল্লেখ করে গত ১৫ ফেব্রুয়ারি বাংলাদেশ দূতাবাস এক জরুরি বিজ্ঞপ্তিতে জানায় যে, ‘সাম্প্রতিক অবস্থার প্রেক্ষাপটে ইউক্রেনে বসবাসরত সম্মানিত প্রবাসী বাংলাদেশিদের অবিলম্বে ইউক্রেন ত্যাগ করার পরামর্শ দেওয়া যাচ্ছে। অন্য কোনও দেশে যেতে না পারলে তারা বাংলাদেশে যেতে পারেন। ঘটনাবলি পর্যবেক্ষণ করে পরবর্তীতে দূতাবাসের পক্ষ থেকে পরামর্শ হালনাগাদ করা হবে। একই সাথে সকল বাংলাদেশিকে অত্যাবশ্যকীয় না হলে ইউক্রেনে সকল প্রকার ভ্রমণ পরিহার করার জন্য পরামর্শ দেওয়া হলো।’

বিজ্ঞপ্তিতে ইউক্রেনে অবস্থানরত সকল বাংলাদেশিকে তাদের অবস্থানের তথ্য দূতাবাসকে অবহিত রাখার জন্য অনুরোধ করা হয়, যাতে করে জরুরি প্রয়োজনে দূতাবাস তাদের সঙ্গে যোগাযোগ করতে পারে।


রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত