শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৬:৫৪ এএম
যেকোনো সময় রাশিয়ার ইউক্রেন আক্রমণের বিষয়ে আশঙ্কা করছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। এ নিয়ে শুরু থেকেই কিয়েভকে সতর্ক করে আসছে তারা। কিন্তু পশ্চিমাদের এ আশঙ্কাকে রীতিমতো উড়িয়ে দিয়েছেন ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী আলেক্সি রেজনিকভ।
সম্প্রতি ইউক্রেনের আইসিটিভি নেটওয়ার্ককে এ তথ্য জানান রেজনিকভ। এসময় রাশিয়ার হামলা সম্পর্কে মার্কিনিদের বক্তব্যকে ‘অসমীচীন’ বলে উল্লেখ করেন তিনি।
রেজনিকভ বলেন, ‘কাল অথবা পরশুর মধ্যেই হামলা হবে এমন কোনো লক্ষণ নেই। কারণ সীমান্তের কাছে এখন পর্যন্ত কোনো রাশিয়ান ‘স্ট্রাইক গ্রুপস’ বা হামলা দল গঠন করা হয়নি।’
তিনি বলেন, ‘সাধারণভাবে একটি স্ট্রাইক গ্রুপ মোতায়েন করার জন্য কয়েক সপ্তাহ
সময় দরকার। এক সপ্তাহ থেকে অর্ধ মাস, এক মাস পর্যন্ত। অতএব, এটি ক্রেমলিন নেতাদের মনে কোন পরিকল্পনা কাজ করতে পারে তার উপর নির্ভর করে।’
রেজনিকভ আরও বলেন, ‘আজ অবধি, আমাদের গোয়েন্দারা সীমান্তবর্তী অঞ্চলে কোনো আক্রমণকারী ইউনিট পর্যবেক্ষণ করেন। কিন্তু এর মানে এই নয় যে, তারা যখন ইচ্ছা তখন সৈন্য মোতায়েন করতে পারবে। কারণ ঝুঁকি এখনো রয়েছে।’
ইউক্রেনের রাজনৈতিক ব্যবস্থা পরিবর্তন করা রাশিয়ার দীর্ঘমেয়াদী লক্ষ্য ছিল উল্লেখ করে তিনি বলেন, ‘এজন্যই উগ্রবাদীদের নিয়মিত মদদ দিয়ে যাচ্ছে মস্কো। এছাড়া রাশিয়ার ইউক্রেন আক্রমণকে বৈধতা দেওয়ার জন্য ইউক্রেনীয় সেনাবাহিনীকে দিয়ে প্রতিনিয়ত কোনো ‘ভুল’ করানোর চেষ্টা করে যাচ্ছে তারা।’
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত