শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৬:৫৩ এএম
পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে একটি স্বর্ণখনিতে বিস্ফোরণে প্রায় ৬০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বহু মানুষ। সোমবার (২১ ফেব্রুয়ারি) দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি খনিতে বিস্ফোরণের পর হতাহতের এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।
পশ্চিম আফ্রিকার এই দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার বুরকিনা ফাসোর দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় পনি প্রদেশের একটি স্বর্ণখনিতে বিস্ফোরণে প্রায় ৬০ জন নিহত এবং আরও বহু মানুষ আহত হন। তবে বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি বলে দেশটির রাষ্ট্রীয়
টেলিভিশনকে জানিয়েছেন প্রাদেশিক হাইকমিশনার অ্যান্তোনি দোউআম্বা।
এদিকে বিস্ফোরণের পর দুর্ঘটনাস্থলের বেশ কিছু ছবি অনলাইনে ছড়িয়ে পড়েছে। এসব ছবিতে বিস্ফোরণস্থলে টিনের বহু বাড়ি-ঘর ধ্বংস হয়ে গেছে বলে দেখা যায়। এছাড়া বহু গাছও সেখানে ভেঙে পড়েছে। অন্যদিকে প্রাণ হারানো ব্যক্তিদের মৃতদেহ কাপড়ে ঢাকা অবস্থায় মাটিতে পড়ে থাকতেও দেখা যায়।
রয়টার্স বলছে, বুরকিনা ফাসোতে বহু সংখ্যক স্বর্ণখনি রয়েছে এবং সেগুলো মূলত আন্তর্জাতিক বিভিন্ন কোম্পানি পরিচালনা করে থাকে। তবে এর পাশাপাশি দেশটিতে আরও অনেক ছোট ছোট স্বর্ণখনি রয়েছে এবং কোনো ধরনের পর্যবেক্ষণ বা নিয়মনীতি ছাড়াই অনানুষ্ঠানিকভাবে সেগুলো পরিচালিত হয়ে থাকে।
অনানুষ্ঠানিক ভাবে পরিচালিত এসব খনিতে শিশুদেরকে হরহামেশাই কাজ করতে দেখা যায় এবং পর্যবেক্ষণ বা নিয়মনীতির তোয়াক্কা না করে পরিচালিত হওয়ায় খনিগুলোতে দুর্ঘটনার বিষয়টিও খুবই সাধারণ। তবে সোমবার বিস্ফোরণ হওয়া ওই স্বর্ণখনিটি ঠিক কী ধরনের তা এখনও জানা যায়নি।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত