শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৬:৫৪ এএম
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পূর্ব ইউক্রেনের দুটি রুশপন্থী বিচ্ছিন্নতাকামী অঞ্চলের স্বাধীনতাকে গতকাল সোমবার স্বীকৃতি দেওয়ার পর সেখানে সৈন্য মোতায়েনের নির্দেশ দিলেন।
পশ্চিমারা মনে করছে, পুতিনের এই পদক্ষেপ সংকট আরো ত্বরান্বিত করবে। বড় ধরনের যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কায় তাৎক্ষণিকভাবে পুতিনের সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়ে নিষেধাজ্ঞাসহ বিভিন্ন ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়া হয়েছে।
ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বিচ্ছিন্নতাকামী অঞ্চলের স্বীকৃতি দিয়ে একটি ডিক্রি জারি করেছেন।সেই অঞ্চলগুলোতে 'শান্তি বজায় রাখতে' রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়কে সৈন্য পাঠাতেও বলেছেন তিনি।
একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, পুতিন একটি ডিক্রি জারি করার পর বিচ্ছিন্নতাবাদী-নিয়ন্ত্রিত দোনেৎস্ক শহর
দিয়ে ট্যাঙ্ক এবং অন্যান্য সামরিক সরঞ্জাম নিয়ে যেতে দেখা গেছে।
রাশিয়ার এই পদক্ষেপগুলোর কারণে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয়রা নিন্দা করছে এবং নতুন নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিয়েছে। তবে এখনো স্পষ্ট নয় যে, ইউক্রেনে পূর্ণ মাত্রার আক্রমণের দিকে ধাবিত হওয়ার ব্যাপারে পুতিনের এটি প্রথম বড় পদক্ষেপ কি না; যে ব্যাপারে পশ্চিমা দেশগুলো কয়েক সপ্তাহ ধরে সতর্ক করে আসছে।
সোমবার সিকিউরিটি কাউন্সিলের সঙ্গে দীর্ঘ বৈঠকে পুতিন সিদ্ধান্ত নেন দোনেতস্ক ও লুহানস্ককে স্বাধীন ঘোষণা করা হবে। রুশ সংবাদ সংস্থার সূত্রে জানা যায়, ওই বৈঠকে পুতিন বলেন, ‘আপনাদের সবার মতামত জানলাম। আজই এ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
পরে এক বিবৃতিতে ভ্লাদিমির পুতিনের সরকারি বাসভবন ক্রেমলিন জানায়, পূর্ব ইউক্রেনের দুই রুশপন্থি অঞ্চলকে স্বাধীন হিসাবে ঘোষণা করতে পারেন পুতিন। অদূর ভবিষ্যতে এ ব্যাপারে লিখিত নির্দেশ দেবেন তিনি। আবার বার্তাসংস্থা এএফপি সূত্রে খবর, এই সিদ্ধান্তের কথা ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎসকে জানিয়েছেন পুতিন। কিন্তু টেলিফোন কথোপকথনে দুই দেশের প্রধানই (পুতিনের সম্ভাব্য সিদ্ধান্তে) অসম্মতি প্রকাশ করেছেন।
আর এর মধ্যেই ইউক্রেনের দুই অঞ্চলকে স্বাধীন হিসেবে ঘোষণা করেন পুতিন। দীর্ঘ ভাষণের পর পুতিন রাশিয়ার পার্লামেন্টের উচ্চকক্ষকে এই সিদ্ধান্ত সমর্থন করতে বলেন।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত