মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ০৪:৫১ এএম
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য প্রফেসর এসএম ইমামুল হকের অপসারণের দাবিতে শুরু হওয়া আমরণ অনশন কর্মসূচি তৃতীয় দিনে গড়ায় গতকাল শুক্রবার। গত বৃহস্পতিবার দ্বিতীয় দিন শেষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির সহসভাপতি কায়ছার আহম্মেদ জয়, সাধারণ সম্পাদক আবু জাফর মিয়া, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মিজানুর রহমান, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সঞ্জয় কুমার সরকারসহ চারজন শিক্ষক অসুস্থ হয়ে পড়েন।
যারমধ্যে শিক্ষক সমিতির সহসভাপতি ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপককে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকিদের ববি’র মেডিকেল সেন্টারে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর মিয়া। অপরদিকে গতকাল শুক্রবার দুপুর পর্যন্ত মোট ১৬ জন শিক্ষার্থী অসুস্থ রয়েছেন বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি লোকমান হোসেন।
তিনি জানান, ১৬ জন শিক্ষার্থীদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের বোটানির ষষ্ঠ ব্যাচের আনোয়ার হোসেন, অর্থনীতির ষষ্ঠ ব্যাচের রাশেদ আহমেদ, লোক প্রশাসনের ষষ্ঠ ব্যাচের মারুফ হোসেন ও সোহাগকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল ক্যাম্পে চিকিৎসাধীন রয়েছেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ভিসির অপসারণ মর্মে কোন সংবাদ না পাওয়া পর্যন্ত তারা আন্দোলন থেকে পিছু হটবেন না। অপরদিকে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর মিয়া জানান, শিক্ষক সমিতির আহবানে সারাদিয়ে বুধবার থেকে এ পর্যন্ত ৫৬ জন শিক্ষক তাদের স্ব-স্ব প্রশাসনিক পদ (প্রভোষ্ট, প্রক্টর, চেয়ারম্যানসহ বিভিন্ন পদ) থেকে পদত্যাগের বিষয়ে সম্মতি জ্ঞাপন করেছন এবং তারা এরইমধ্যে তাদের পদ থেকে সরে দাঁড়িয়েছেন। এদিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের যৌথ আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতৃবৃন্দর সংহতি প্রকাশ করার কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন ববি’র শিক্ষার্থীরা। শিক্ষার্থী শফিকুল ইসলাম বলেন, গত বৃহস্পতিবার ডাকসুর সভাপতি ও সম্পাদক স্বাক্ষরিত এক প্রতিবাদ লিপিতে আমাদের আন্দোলনে সংহতি প্রকাশ করেছেন নেতৃবৃন্দ। পাশাপাশি তারা শান্তিপূর্ণ আন্দোলনকারীদের (ববি শিক্ষার্থীদের) সাথে একাত্মতা প্রকাশ করেছেন এবং উদ্ভুত সমস্যার সমাধানে দ্রæততম সময়ে যথাযথ কর্তৃপক্ষের কার্যকর ব্যবস্থা নেয়ার উদাত্ত আহবান জানিয়েছেন। এজন্য আমরা তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
উল্লেখ্য, শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা বলে গালি দেয়ায় গত ২৬ মার্চ থেকে ভিসির পদত্যাগের দাবিতে আন্দোলন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। পরবর্তীতে তাদের সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতিসহ শিক্ষক ও কর্মচারীরা একাত্মতা প্রকাশ করেন। তারই ধারাবাহিকতায় ২৪ এপ্রিল থেকে শিক্ষক ও শিক্ষার্থীদের ব্যানারে ভিসির অপসারনের দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালন শুরু করা হয়।
ববি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ক্লোজড: ববি’র পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সৈয়দ আসাদকে ক্লোজড করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটনের সহকারী পুলিশ কমিশনার (ডিবি) নাসির উদ্দিন মল্লিক।
তিনি জানান, প্রশাসনিক কারণে এসআই সৈয়দ আসাদকে ক্লোজড করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, ববিতে ভিসির অপসারনের দাবিতে চলমান আন্দোলন নিয়ে এসআই সৈয়দ আসাদ তার আইডি থেকে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করেন। যা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানোর পর তাকে সরিয়ে নতুন একজনকে ফাঁড়ির দায়িত্ব দেয়া হয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত