রবিবার, ২ আগস্ট ২০২৬ ১২:৫৭ পিএম
পাকিস্তানি শাসকরা যেমন বাংলা ভাষা ও সংস্কৃতির ওপর বার বার আঘাত হেনেছে, তেমনি ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অবদানকে স্বাধীন বাংলাদেশে বার বার মুছে ফেলার চেষ্টা হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনায় যোগ দিয়ে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধু এভিনিউতে আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগ। আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আয়োজনে ভার্চুয়ালি দেয়া বক্তব্যে তুলে ধরেন ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অবদান ও আত্মত্যাগের কথা।
প্রধানমন্ত্রী বলেন, পৃথিবীর বিভিন্ন ভাষাভাষী মানুষ আজ মাতৃভাষাকে সম্মান জানাতে শিখেছে এটাই বাঙালির অর্জন। এশীয়
দেশগুলোতে বিভিন্ন প্রদেশে বিভিন্ন ভাষা আছে। কিন্তু আমাদের ভাষা একটাই। আমরা এক দেশ, এক জাতি, এক ভাষা।
প্রধানমন্ত্রী জানান, সবোর্চ্চ আদালতে বাংলাভাষার প্রচলন করা হয়েছে, সাধারণ মানুষ যাতে সেই ভাষা বোঝে আর ন্যায়বিচার নিশ্চিত হয়। আমাদের কোর্টের রায়গুলো ইংরেজিতে লেখা হয়। কিন্তু সেগুলো যাতে বাংলা ভাষায় হয়, ইতোমধ্যে সে বিষয়ে ব্যবস্থা নেয়া হয়েছে। এর পেছনে যুক্তি হলো, বাংলাদেশে এমন অনেক কম শিক্ষিত মানুষ আছে, যারা বাংলায় রায়টা না লিখলে বুঝতে পারবে না। আর এ সুযোগে এটা নিয়ে তাদেরকে অনেক ক্ষেত্রেই বিভ্রান্ত করা হয়।
দেশ যখন এগিয়ে চলেছে তখন একটি শ্রেণি চক্রান্তে লিপ্ত হয়েছে বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বাঙালি যখনই উন্নয়নের দিকে এগিয়ে যেতে থাকে, তখনই চক্রান্ত শুরু হয়। বাঙালির মধ্যে এমন কিছু মানুষ আছেন, যেকোনও অর্জন তাদের কাছে ভালো মনে হয় না। তারা পরাধীনতার মধ্যে থাকতে চায়। একটা শ্রেণি আছে, যারা আত্মমর্যাদা নিয়ে থাকতে চায় না। আত্মমর্যাদা বিকিয়ে দিয়ে তুষ্টি পায়। তারা এই অর্জনের কথা বলতেও যেন দ্বিধান্বিত। এরা কেন এরকম, সেটা আমার নিজের কাছেও প্রশ্ন।
ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর সংশ্লিষ্টতা নিয়ে প্রধানমন্ত্রী বলেন, আন্দোলন সংগ্রামে বারবার কারাবন্দী হয়েছেন বঙ্গবন্ধু। কারাগারে বন্দী থেকেও বঙ্গবন্ধু নিশ্চুপ থাকেন নি। তিনি যোগাযোগ রক্ষা করে গেছেন। যখনই মুক্তি পেয়েছেন তিনি সারাদেশে ছড়িয়ে পড়েছেন এবং জনতাকে বিশেষ করে সংগঠিত করেছেন। ভাষা আন্দোলনের জন্য ছাত্রদের নিয়ে তিনি বিভিন্ন জায়গায় গোপন বৈঠক করেন। যেকোন সংগ্রাম ও রক্তদান কখনো বৃথা যায় না বলেও মন্তব্য করেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত