বিশ্বকাপের আগেই আইপিএল, অস্ট্রেলীয়দের খেলা নিয়ে কী বলছেন অজি কোচ

bcv24 ডেস্ক    ০৩:০৭ পিএম, ২০২২-০২-২৫    93


বিশ্বকাপের আগেই আইপিএল, অস্ট্রেলীয়দের খেলা নিয়ে কী বলছেন অজি কোচ

জশ হ্যাজলউড, ডেভিড ওয়ার্নার এবং প্যাট কামিন্স পাকিস্তান সফরের জন্য শুরু থেকে খেলতে পারবেন না আইপিএল। তাঁরা পরে ভারতে আসবেন আইপিএল খেলতে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিতে বিশেষ সহায়ক হবে আইপিএল। এমনই মনে করছেন অস্ট্রেলিয়ার অন্তর্বর্তীকালীন কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। আইপিএল-এর আগে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে পাকিস্তানে যাবে অস্ট্রেলিয়া। প্রায় দু’যুগ পর পাকিস্তান সফর ক্রিকেটারদের অভিজ্ঞতা সমৃদ্ধ করবে বলেও মনে করছেন ম্যাকডোনাল্ড।

অজি কোচ অবশ্য পাকিস্তান সফরের থেকেও বেশি আগ্রহী আইপিএল নিয়ে। অক্টোবরের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্যই তাঁর এই আগ্রহ। আইপিএল-এর মান নিয়েও সন্তোষ প্রকাশ করেছে তিনি। ম্যাকডোনাল্ড বলেছেন, ‘‘সন্দেহ নেই আইপিএল-এর মান আমাদের বিশ্বকাপের প্রস্তুতি এবং পরিকল্পনার জন্য সহায়ক হবে। যেমন জশ হ্যাজলউড বিশ্বকাপের আগে আইপিএল খেলতে যাবে। তাতে ওর ভাল প্রস্তুতিও হয়ে যাবে। অস্ট্রেলিয়া থেকে পাকিস্তানের বিমান ধরার আগে ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে এ কথা বলেছেন ম্যাকডোনাল্ড।

হ্যাজলউড ছাড়াও ডেভিড ওয়ার্নার এবং প্যাট কামিন্স পাকিস্তান সফরের জন্য শুরু থেকে খেলতে পারবেন না আইপিএল। এই তিন অস্ট্রেলীয় তারকা সীমিত ওভারের ক্রিকেটের পাশাপাশি অস্ট্রেলিয়া টেস্ট দলেরও নিয়মিত সদস্য। পাকিস্তান থেকে তাঁরা ভারতে আসবেন আইপিএল খেলতে।

নিজেকে সময় দিতে চেয়েছিলাম: বিরাট । ম্যাকডোনাল্ডের মতে আইপিএল খেলাটাকে একটা অন্য উচ্চতায় নিয়ে গিয়েছে। তিনি বলেছেন, ‘‘আইপিএল-এ খেলা দারুণ সুযোগ। এই পর্যায়ে খেললে দক্ষতা বোঝা যাবেই।’’ আইপিএল-এর ধারনাও বেশ পছন্দ অজি কোচের। তাঁর মতে, ‘‘এই ধরনের প্রতিযোগিতায় অনেক রকম ভাবনা একত্রিত হওয়ার সুযোগ পায়। বিভিন্ন দেশের খেলোয়াড়রা এক সঙ্গে হয়। কোচেরা আসে। ভাবনার আদান প্রদানের মাধ্যমে খেলাটাই নতুন উচ্চতা পায়। সেটা আমরা প্রতি বছরই দেখতে পাই।’’

ম্যাকডোনাল্ডের দাবি, তিনি অনেক আগে থেকেই আইপিএল-এর সমর্থক। ২০০৮ সালেই তিনি আইপিএল-এর প্রশংসা করেন। সে বছরই টি-টোয়েন্টি ক্রিকেটের ধারনা অনেক বদলে দিয়ে ছিল আইপিএল। তিনি বলেছেন, ‘‘আমাদের ছেলেরা আইপিএল খেলবে, এটা ভেবেই আমি বেশ উত্তেজিত। চাইব আরও অনেক বেশি ছেলে আইপিএল খেলুক। ওরাও প্রচারে আসুক। উল্লেখ্য, অতীতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং রাজস্থান রয়্যালস-এর সঙ্গে যুক্ত ছিলেন ম্যাকডোনাল্ড।


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত